ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইনফিনিক্সের নতুন স্মার্টফোন হট ৭০ প্রো ৫জি বাজারে হাতিয়ায় উত্তাল সাগরে ৩ ট্রলারডুবি, জীবিত উদ্ধার ৪৮ জেলে অপরাধ নিয়ন্ত্রণে শাস্তির পাশাপাশি কাউন্সেলিং জরুরি: খুলনা রেঞ্জ ডিআইজি ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে সাংগঠনিক কারণে বহিষ্কার হামলার আশঙ্কায় পুলিশের নিরাপত্তা চাইল ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি চীনের অর্থনীতির রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজির পরলোকগমন তথ্য নিয়ে কোনো বিভ্রান্তি ছড়াবে না সরকার: আমির খসরু রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, এ মাসেই যুক্ত হচ্ছে নতুন ট্রেন বাবার প্রয়াণে আবেগঘন বার্তায় মেসি: ‘শান্তিতে ঘুমাও বাবা’

১৯তম বিজেএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ২৫০ সহকারী জজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

১৯তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। এই পরীক্ষার মাধ্যমে জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ অর্থাৎ সহকারী জজ (সিভিল জজ) হিসেবে ২৫০ জন উপযুক্ত প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। তবে প্রয়োজন বিবেচনা করে এই পদসংখ্যা কমানো বা বাড়ানো হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আগ্রহী প্রার্থীদের জুডিসিয়াল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ‘BJSC Form I’ পূরণ করে আবেদন করতে হবে। আগামী ৬ আগস্ট ২০২৬ তারিখ দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি হিসেবে ১,২০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা টেলিটক সংযোগের মাধ্যমে আগামী ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জমা দিতে হবে।

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা আইন বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এ ছাড়া কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। শিক্ষাজীবনের কোনো স্তরেই ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএর নিচে থাকা যাবে না। আইন বিষয়ের শেষ বর্ষের পরীক্ষায় অংশ নিয়েছেন এমন প্রার্থীরাও নির্ধারিত শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন। ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে পারবে, যা এসএসসি বা সমমানের পরীক্ষার সনদে উল্লেখিত জন্মতারিখ অনুযায়ী নির্ধারণ করা হবে।

চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল, ২০১৬ অনুযায়ী ৩০,৯৩৫ থেকে ৬৪,৪৩০ টাকা স্কেলে বেতন এবং সরকারি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। প্রার্থীদের প্রথমে ১০০ নম্বরের প্রাথমিক পরীক্ষা দিতে হবে, যার পাস নম্বর ৫০। প্রাথমিক পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে এবং এই পরীক্ষা ২০২৬ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ১,০০০ নম্বরের লিখিত পরীক্ষায় গড়ে ৫০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। সবশেষে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে, যেখানে পাস নম্বর ৫০। প্রাথমিক, লিখিত ও মৌখিক—সব পরীক্ষাই ঢাকা মহানগরে অনুষ্ঠিত হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

১৯তম বিজেএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ২৫০ সহকারী জজ

আপডেট সময় : ০৮:৫১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬