ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় স্বার্থে আপসহীন অবস্থানে বিএনপি: রুহুল কবির রিজভী অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ, রিয়াদের লড়াই বৃথা নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটিতে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপের সুযোগ কুড়িগ্রামে গরু চুরির চেষ্টার অভিযোগ, ছাত্রদল নেতাকে শোকজ গাফিলতি যেভাবে মানুষের জীবন ও সময়কে ধ্বংস করে মাছওয়ালির চরিত্রে কৌশানী, সিনেমার প্রচারে অচেনা লুক দাম্পত্য জীবন সুখময় করার উপায় ও ইসলামি নির্দেশনা নির্বাচনের আগে ইরানে হামলার পথ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প মেসির বিদায়ী অর্জনে শ্রদ্ধা জানালেন চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো শ্রীনগরে আইনশৃঙ্খলা সভায় জামায়াতের ভারপ্রাপ্ত আমিরকে মারধর

যন্তর মন্তরে যাওয়ার পথে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটকালো পুলিশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বুধবার দুপুরে যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস এমপি প্রিয়াঙ্কা গান্ধীকে বাধা দেয় দিল্লি পুলিশ।

জানা গেছে, বুধবার দুপুরে একটি রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ শেষ করে বিরোধী দলগুলোর ‘ইন্ডিয়া’ জোটের সংসদ সদস্যরা যন্তর মন্তরে চলমান বিক্ষোভে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তাদের সঙ্গে যোগ দিতে যাওয়ার পথেই রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটকে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে বিবিসির সংবাদদাতা দিলনওয়াজ পাশা জানিয়েছেন, যন্তর মন্তরের দিকে অগ্রসর হওয়ার সময় বিরোধী এমপিদের পথরোধ করে পুলিশ।

এর আগে গত মঙ্গলবারও একই দাবিতে নির্বাচন কমিশন কার্যালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা। সে সময়ও পুলিশ তাদের পথ আটকে দিলে তারা আকাশবাণী ভবনের সামনে অবস্থান নেন। সেখানে প্রায় নয় ঘণ্টা ধরে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। পুলিশ তাদের অবস্থানস্থল ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করলেও তারা নিজেদের দাবিতে অনড় থাকেন। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের তুমুল বাদানুবাদ হয়। একপর্যায়ে রাহুল গান্ধীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হলেও পরবর্তী সময়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

যন্তর মন্তরে যাওয়ার পথে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটকালো পুলিশ

আপডেট সময় : ০৬:৪৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬