ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মানবিকতার সঙ্গে সেবার আহ্বান প্রধানমন্ত্রীর ডিজিটাল পেমেন্টে জালনোটের ঝুঁকি কমবে, সাশ্রয় হবে অর্থ: গভর্নর সিএমএসএমই খাতে ঋণপ্রবাহে বড় ধস, বিপাকে ক্ষুদ্র উদ্যোক্তারা সন্তানের অভিভাবকত্ব পেতে আইনি লড়াইয়ের অভিজ্ঞতা শোনালেন চার মা মনোয়ারুলের মৃত্যু: পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ, পীরগাছায় থানা ঘেরাও শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে জো বাইডেনের ক্যানসার অস্ট্রেলিয়া সিরিজের আগে তাইজুলের চোট নিয়ে স্বস্তির বার্তা আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংযুক্ত আরব আমিরাতে ঈদে মিলাদুন্নবীর ছুটি ঘোষণা কূটনৈতিক শিষ্টাচারের ভিত্তিতে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক চান মামুনুল হক

সৌদি আরবের বিরুদ্ধে হুথির নৌ অবরোধের ঘোষণার তীব্র নিন্দা কাতারের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সৌদি আরবের বিরুদ্ধে সম্প্রতি হুথিদের এক সামরিক মুখপাত্র নৌ অবরোধের ঘোষণা দিয়েছেন। ইয়েমেনের জনগণকে অবরুদ্ধ রাখা এবং সামুদ্রিক চলাচলে বাধা দেওয়ার অভিযোগ তুলে রিয়াদের বিরুদ্ধে এই হুমকি দেওয়া হয়। হুথিদের এই অবস্থানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলের স্বাধীনতা আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি। সেই সাথে, নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সৌদি আরবের নেওয়া যেকোনো পদক্ষেপের প্রতি দোহা পূর্ণ সংহতি প্রকাশ করছে।

বিবৃতিতে কাতার আন্তর্জাতিক সম্প্রদায়কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবগুলো বাস্তবায়নে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছে। বিশেষ করে ইয়েমেন সংক্রান্ত ২২১৬ নম্বর প্রস্তাব এবং লোহিত সাগরে চলাচলের অধিকার ও স্বাধীনতা সম্পর্কিত ২৭২২ নম্বর প্রস্তাবের ওপর গুরুত্বারোপ করেছে তারা।

উল্লেখ্য, গত সপ্তাহে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার প্রতিক্রিয়ায় আনসার আল্লাহ নামে পরিচিত হুথিরা সৌদি আরবে অবরোধ আরোপের হুমকি দিয়েছিল। এর কয়েকদিন পরই তারা সৌদি আরবের বিরুদ্ধে এই নৌ অবরোধের আনুষ্ঠানিক ঘোষণা দিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবের বিরুদ্ধে হুথির নৌ অবরোধের ঘোষণার তীব্র নিন্দা কাতারের

আপডেট সময় : ০৩:১৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬