ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত, আহত ৭ বাংলা কিউআর লেনদেনের বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা শি জিনপিংকে মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প: রাষ্ট্রদূত রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ অপারেটর নিয়োগের সরকারি আদেশ পাঁচ দিনেও পায়নি বিপিসি পুতিন কেন আরও আগ্রাসী হয়ে উঠছেন: ক্ষমতার রাজনীতি ও বাস্তবতা ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানালেন কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু আজ বাসযাত্রায় তুলনামূলক নিরাপদ যে সারির আসন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি: বিশ্বকবির স্মৃতিধন্য আঙিনায় এক ভ্রমণ

নিট কেলেঙ্কারির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মোদির

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিট পরীক্ষায় অনিয়মের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধকে জাতীয় গুরুত্বের বিষয় হিসেবে উল্লেখ করে একটি নির্ভুল ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ সভা শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রীর এই অবস্থানের কথা জানান। তিনি বলেন, নিট কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

এদিকে, ককরোচ জনতা পার্টি (সিজেপি) নেতৃত্বাধীন শিক্ষার্থীদের সংসদ ভবন অভিযান পুলিশের টিয়ার গ্যাসের মুখে ব্যর্থ হওয়ার পর আন্দোলনকারীরা যন্তর মন্তরে পুনরায় কর্মসূচি শুরু করেছে। বেকার যুবকদের নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এক বিতর্কিত মন্তব্যের পর গঠিত এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক দলটি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট পরীক্ষাসহ বিভিন্ন অনিয়মের বিচারের দাবি জানিয়ে আসছে।

মে মাসে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর ২০ লাখের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত নিট পরীক্ষা বাতিল করে পুনরায় আয়োজন করা হয়। পাশাপাশি সিবিএসই পরীক্ষার অনলাইন নম্বর প্রকাশ প্রক্রিয়ায় বিভিন্ন ত্রুটির অভিযোগও ওঠে। প্রধানমন্ত্রী মোদি এ প্রসঙ্গে বলেন, অভিযোগ সামনে আসার পরপরই সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এবং শিক্ষার্থীদের স্বার্থে বিলম্ব না করে পুনঃপরীক্ষার আয়োজন সম্পন্ন করেছে।

আন্দোলনের অংশ হিসেবে সিজিপির দুই প্রতিনিধি কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবিনামা তুলে ধরেন। নাড্ডা এই বৈঠককে আন্তরিক পরিবেশে হয়েছে বলে মন্তব্য করেছেন। এর আগে, সিজিপির আন্দোলনের সমর্থনে টানা ২১ দিন অনশন করা অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তি করা হলে তিনি সেখান থেকেই পুলিশি নির্যাতনের প্রতিবাদে আবারও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

অন্যদিকে, নিট কেলেঙ্কারি ও রাম মন্দির অনুদান চুরির অভিযোগসহ বিভিন্ন ইস্যুতে ভারতের পার্লামেন্টের বাদল অধিবেশনের প্রথম দিনেই লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম বিরোধী দলগুলোর তুমুল বিক্ষোভে ব্যাহত হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

নিট কেলেঙ্কারির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মোদির

আপডেট সময় : ০৩:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬