ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

বাসযাত্রায় তুলনামূলক নিরাপদ যে সারির আসন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ভ্রমণে বাসের আসন বাছাইয়ের ক্ষেত্রে অনেকেই মাঝের সারিকে বেশি নিরাপদ ও আরামদায়ক মনে করেন। বিশেষ করে নিরাপত্তার দিক বিবেচনায় মাঝের সারির আইল সিটকে তুলনামূলক নিরাপদ বলে মনে করা হয়।

আন্তর্জাতিক গবেষণা ও সেফটি রিপোর্ট অনুযায়ী, বাস দুর্ঘটনায় সামনের ও পেছনের অংশে ধাক্কার প্রভাব বেশি পড়তে পারে। সামনের অংশ মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকে। অন্যদিকে পেছনের অংশ অন্য গাড়ির ধাক্কায় বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। নিয়ন্ত্রণ হারিয়ে বাস সামনের গাছ, পিলার, খুঁটি বা দেয়ালের সঙ্গে ধাক্কা খেলেও সামনের অংশে বেশি প্রভাব পড়তে পারে। এ কারণে মাঝের সারির আসন সামনের ও পেছনের দিক থেকে আসা ধাক্কার প্রভাব থেকে কিছুটা মুক্ত থাকে বলে মনে করা হয়।

জানালার পাশের আসনের তুলনায় আইল সিটকেও অনেকে বেশি নিরাপদ মনে করেন। কারণ, বাইরে থেকে কোনো বস্তু এসে সরাসরি আঘাত করার সম্ভাবনা তুলনামূলক কম থাকে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে বাস থেকে দ্রুত বের হওয়ার সুযোগও আইল সিটে বেশি পাওয়া যেতে পারে।

তবে দুর্ঘটনা কখনো আগে থেকে বলে আসে না। বাস রাস্তার পাশে উল্টে যাওয়া কিংবা অন্য ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। ফলে সব পরিস্থিতিতে কোনো নির্দিষ্ট আসনকে পুরোপুরি নিরাপদ বলা যায় না। তবে যাদের আসন বেছে নেওয়ার সুযোগ থাকে, তারা দীর্ঘ ভ্রমণে মাঝের সারির আইল সিটকে নিরাপত্তার দিক থেকে বিবেচনা করতে পারেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বাসযাত্রায় তুলনামূলক নিরাপদ যে সারির আসন

আপডেট সময় : ০৯:৪৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬