ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক

গাজী নজরুলের বিষয়ে সাংগঠনিক পদক্ষেপের কথা জানালো জামায়াত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের অবস্থান স্পষ্ট করেছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টা ২১ মিনিটে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হয়।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, সাতক্ষীরা-৪ আসনের এই সংসদ সদস্যকে জড়িয়ে প্রকাশিত খবরের বিষয়টির দিকে দল সার্বক্ষণিক নজর রাখছে।

দলের পক্ষ থেকে আরও জানানো হয়, ইতোমধ্যে বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতিসহ তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করছে এবং আরও খোঁজখবর নেওয়ার কাজ চলছে। দলটি জানিয়েছে, সাংগঠনিক নিয়ম অনুযায়ী ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

গাজী নজরুলের বিষয়ে সাংগঠনিক পদক্ষেপের কথা জানালো জামায়াত

আপডেট সময় : ০৭:৪৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬