ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে শিক্ষার্থীদের স্কুল অবরোধ, আলোচনায় ডাকলেন শিক্ষামন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক: বন্দর বিধিনিষেধ প্রত্যাহারের দাবি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন নানা পাটেকরের অভিনয় জীবনের ৮টি সেরা ও আলোচিত সিনেমা দীর্ঘ বিরতি ভেঙে অভিনয়ে ফিরলেন অভিনেত্রী জারা মনি মতিঝিলের ভবন দখল: গণঅধিকার পরিষদের প্রতিবাদ ও সাংবাদিকদের অবরুদ্ধের ঘটনা ইউক্রেনের পরিবহনব্যবস্থায় হামলা বাড়িয়ে নতুন কৌশল রাশিয়ার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি সই, আগারগাঁওয়ে বিক্ষোভ অস্ট্রেলিয়া সফরের চ্যালেঞ্জ নিয়ে যা বললেন কোচ ডেভিড হেম্প পীরগাছায় দিনে দলিল ফেরত, রাতে টাকার বিনিময়ে নিবন্ধনের অভিযোগ

আর্জেন্টিনার হারে বিয়ে করার পরিকল্পনা বাতিল করলেন চিত্রনায়িকা পরীমণি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর নিজের বিয়ে করার ঘোষণা থেকে সরে এসেছেন চিত্রনায়িকা পরীমণি। এর আগে তিনি জানিয়েছিলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন। তবে ফাইনাল ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, বিয়েটা আর করতে হলো না। সেই সঙ্গে ভালোবাসার আর্জেন্টিনার উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, আবার দেখা হবে।

রোববার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল। এরপর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে জয় নিশ্চিত করে স্পেন। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা ফেরান তোরেসের ১০৬ মিনিটের একমাত্র গোলে ১-০ ব্যবধানে শিরোপা জেতে স্পেন। বিশ্বকাপ ফাইনালে বদলি খেলোয়াড় হিসেবে গোল করার ইতিহাসে তোরেস পঞ্চম ফুটবলার।

ম্যাচের এক পর্যায়ে এনজো ফার্নান্দেজ পরপর দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে আর্জেন্টিনা ১০ জনের দলে পরিণত হয়। এই সংখ্যাগত সুবিধার পূর্ণ ব্যবহার করে স্পেন অতিরিক্ত সময়ে আক্রমণাত্মক হয়ে ওঠে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই ডান দিক থেকে পেদ্রো পোরোর ক্রস দূরের পোস্টে নিয়ন্ত্রণে নেন নিকো উইলিয়ামস। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে বলটি ফেরান তোরেসের সামনে বাড়িয়ে দেন। বার্সেলোনার এই ফরোয়ার্ড কোনো মুহূর্ত দেরি না করে জোরালো ডান পায়ের ভলিতে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করেন। শেষ মুহূর্ত পর্যন্ত লিওনেল মেসিকে সামনে রেখে আর্জেন্টিনা সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনার হারে বিয়ে করার পরিকল্পনা বাতিল করলেন চিত্রনায়িকা পরীমণি

আপডেট সময় : ০৮:৪৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬