ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আব্দুল্লাহপুর ফ্লাইওভারে মুমূর্ষু শিশু, উদ্ধার করে হাসপাতালে নিল পুলিশ চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন শুক্রবার সিরাজগঞ্জের তাড়াশে অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত শয্যাশায়ী কিশোর তানজিল শিশুদের অনলাইন ঝুঁকি ঠেকাতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান আইসিটি মন্ত্রীর আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা বিশ্বসেরা গবেষকের তালিকায় যবিপ্রবির ১১ বিজ্ঞানী ১৮ বছরে ৪০ লাখ কোটি টাকা লুটে দেশ ভঙ্গুর করা হয়েছে: আহমেদ আযম খান আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবির আর নেই নেত্রকোনার মদনে পুকুর থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

জাকসুর দাবির মুখে শিক্ষার্থীদের থিসিস ভাতা ১০ গুণ বৃদ্ধি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৩৪। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) দাবির মুখে শিক্ষার্থীদের থিসিস ভাতা সাড়ে সাতশত টাকার পরিবর্তে বাড়িয়ে সাড়ে সাত হাজার টাকা করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) জাকসুর ষষ্ঠ কার্যনির্বাহী সভা শেষে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাকসু নেতারা।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, গত ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির সভায় তাদের জোরালো দাবির প্রেক্ষিতে শিক্ষার্থীদের থিসিস সংক্রান্ত এই বর্ধিত বরাদ্দ অনুমোদন করা হয়।

একই সাথে জাকসু নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা এবং শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে নির্দিষ্ট 'রোডম্যাপ' ঘোষণার দাবিতে উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন তারা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘ সময় পর জাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হলে শিক্ষার্থীদের মতামত ও প্রত্যাশা যথাসময়ে প্রশাসনের কাছে পৌঁছানোর পাশাপাশি নেতৃত্বের জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সংস্কৃতি শক্তিশালী হবে।

জাকসুর গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৪টি মূল দাবি উত্থাপন করা হয়:

জাকসু নির্বাচন নিয়মিত ও নির্ধারিত সময়ের মধ্যে আয়োজনের জন্য একটি সুনির্দিষ্ট নির্বাচনী ক্যালেন্ডার প্রণয়ন করতে হবে। নির্বাচিত জাকসুর মেয়াদ শেষে যাতে দীর্ঘ সময়ের জন্য নেতৃত্ব শূন্যতা তৈরি না হয়, সে লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে তফসিল ঘোষণাসহ পরবর্তী নির্বাচনের আগাম প্রস্তুতি গ্রহণ করতে হবে। জাকসুর গঠনতন্ত্র ও প্রচলিত বিধিবিধান অনুযায়ী নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নিতে হবে। শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জাকসুকে আরও কার্যকর করতে প্রশাসনের সঙ্গে নিয়মিত সমন্বয় ও মতবিনিময়ের ব্যবস্থা করতে হবে।

জাকসু নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নিয়মিত ও অংশগ্রহণমূলক নির্বাচন কেবল শিক্ষার্থীদের প্রতিনিধিত্বই নিশ্চিত করবে না, বরং বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক সংস্কৃতি, জবাবদিহিতা ও নেতৃত্ব বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জাকসুর দাবির মুখে শিক্ষার্থীদের থিসিস ভাতা ১০ গুণ বৃদ্ধি

আপডেট সময় : ১২:১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬