ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোমস্তাপুরে কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত পিরোজপুরে মাছ ধরার বোটে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও আলতাফ মাহমুদ বলেছিলেন, ‘দেশ স্বাধীন হবেই’ সরবরাহ কমিয়ে বোতলজাত সয়াবিনের কৃত্রিম সংকট, বাজারে বাড়তি দাম মানুষ কষ্টে আছে, দেশে নিরাপত্তা নেই: জামায়াত আমীর নেশনস লিগে স্পেনের টানা তৃতীয় জয়, আবারও ঝলক ইয়ামালের চাঁপাইনবাবগঞ্জে সৎ ছেলের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ ব্যর্থ: চাঁদাবাজি ও ভুল পরিকল্পনায় জিম্মি সড়ক শেখ হাসিনাকে অবতরণের অনুমতি দেওয়া ছাড়া বিকল্প ছিল না: ভারতীয় হাইকমিশনার গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ছাদে আটকা পড়া ৭০ জন উদ্ধার

সূচকের বড় পতনে ডিএসইতে কমল বাজার মূলধন ও লেনদেন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৫৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় ধরনের পতনের মধ্য দিয়ে লেনদেন সম্পন্ন হয়েছে। সপ্তাহজুড়ে প্রধান সূচকের পাশাপাশি অন্যান্য সূচকগুলোও নিম্নমুখী ছিল। সেই সঙ্গে কমেছে ডিএসইর মোট বাজার মূলধন এবং টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনার তথ্য অনুযায়ী, আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে তা ৪ হাজার ৬৩৬ কোটি টাকা কমে ৬ লাখ ৮৫ হাজার ৯৩৫ কোটি টাকায় দাঁড়িয়েছে।

সূচকের সার্বিক চিত্র বিশ্লেষণে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ৪৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩১ পয়েন্টে অবস্থান করছে। একই সময়ে শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ১০০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ১০৩ পয়েন্টে নেমে এসেছে।

লেনদেনের ক্ষেত্রেও সপ্তাহের ব্যবধানে ভাটা লক্ষ্য করা গেছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩ হাজার ৫৩০ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে, যেখানে আগের সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৩ হাজার ৯২৮ কোটি ৫৯ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৮৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৮৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ২৮০টির কমেছে এবং ১৪টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

সূচকের বড় পতনে ডিএসইতে কমল বাজার মূলধন ও লেনদেন

আপডেট সময় : ১১:৫৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬