ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যায় মূল আসামিসহ গ্রেপ্তার ২ শিশুদের প্রতিভা বিকাশে সৃজনশীল সুযোগ সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর কর্নেল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অনাস্থা ভোটের উদ্যোগ পোশাককর্মী সায়মন হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, একজনের কারাদণ্ড ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক পুনঃখনন শুরু করল ডিএসসিসি সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ‘পিচ্চি রাজা’র পলায়ন: দুই পুলিশ ও বোনের চার দিনের রিমান্ড নিরাপত্তা হুমকিতে যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় উপজেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

রাজাপুরে শিশুকে খালের পানিতে চুবিয়ে হত্যার চেষ্টার অভিযোগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:১৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের রাজাপুরে খালে গোসল করার সময় আরাফাত নামের এক শিশুকে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে লতিফ মাতুব্বর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। জানা যায়, মো. আরাফাত ও স্থানীয় কয়েকজন শিশু ওই খালে সাঁতার কাটছিল। এ সময় লতিফ মাতুব্বর শিশুদের গালিগালাজ করে খাল থেকে উঠে যেতে বলেন। অন্য শিশুরা চলে গেলেও আরাফাত রয়ে গেলে তাকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারা হয়। অভিযোগ রয়েছে, এরপরই তাকে খালের পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয়।

সেই পথ দিয়ে যাতায়াতকারী ফেরিওয়ালা মো. দুলাল প্রামাণিক বিষয়টি দেখে মাইকিং করে লতিফকে শিশুটিকে ছেড়ে দেওয়ার আহ্বান জানান এবং স্থানীয়দের সহায়তার জন্য ডাক দেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে অচেতন অবস্থায় আরাফাতকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে তাকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগী শিশুটির বাবা মো. রুবেল হোসেন অভিযোগ করেছেন, ঘটনার পর লতিফ মাতুব্বর তাদের খুন-জখমসহ বড় ধরনের ক্ষতির হুমকি দিয়ে এলাকা থেকে পালিয়ে গেছেন। অভিযুক্ত লতিফ মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানান, ভুক্তভোগী পরিবার একটি লিখিত অভিযোগ দিয়েছে এবং বর্তমানে উভয় পক্ষ স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

রাজাপুরে শিশুকে খালের পানিতে চুবিয়ে হত্যার চেষ্টার অভিযোগ

আপডেট সময় : ০৬:১৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬