ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার আদালত থেকে ফের কৌশলে পালালেন খুনের আসামি শরিফুল রাজশাহীতে উদ্ধার হওয়া রেবন্তর বিরল মূর্তিসহ ২৬ প্রত্নসম্পদ জাদুঘরে ইউক্রেনের ওলেশকিতে ভয়াবহ মানবিক সংকট, খাদ্য ও ওষুধের তীব্র অভাব নড়াইলে মাদক নিয়ে বিরোধে পাঁচ মামলার আসামি কুপিয়ে হত্যা শিশুদের শৈশব নিরাপদ ও ভবিষ্যৎ সুরক্ষিত করার আহ্বান ডা. জুবাইদা রহমানের নাটোরের নলডাঙ্গায় নারী উদ্যোক্তাকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার ১ জাহাজ শিল্পের জটিলতা কমাতে দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক মীমাংসা কঠিন, জানালেন তথ্য উপদেষ্টা রাঙামাটিতে হাসিনা বেগম হত্যায় যুবকের মৃত্যুদণ্ড সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যায় মূল আসামিসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যায় মূল আসামিসহ গ্রেপ্তার ২

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরায় ছুরিকাঘাতে নিহত কলেজছাত্র মো. জাকারিয়া খান (১৯) হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসান (২৬) ও তার সহযোগী অমিত হাসান ওরফে শিপনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত চারটার দিকে সীমান্তসংলগ্ন কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, নাহিদ হাসান সাতক্ষীরা শহরের ইটাগাছা পশ্চিমপাড়া মানিকতলা এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে এবং অমিত হাসান ওরফে শিপন একই এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে। নাহিদকে মামলার প্রধান আসামি এবং কথিত কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে শনাক্ত করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত গত শনিবার রাতে। সাতক্ষীরা শহরের পশু হাসপাতালের পাশে কদমগাছতলা এলাকার একটি চায়ের দোকানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানদারের সঙ্গে কয়েকজন তরুণের কথা-কাটাকাটি ও ধস্তাকাটি হয়। দোকানদারকে মারধরের চেষ্টা করা হলে জাকারিয়া বাধা দিতে এগিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে নাহিদ ও তার সঙ্গীরা জাকারিয়াকে ধারালো ছুরি দিয়ে বুক ও পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়।

নিহত জাকারিয়ার ভাই মো. শাহরিয়া খান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্তরা আত্মগোপনে চলে যান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধারের পাশাপাশি মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যায় মূল আসামিসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ০২:৫৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬