ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার দিনের সফরে তুরস্ক যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান সিন্ডিকেট ও অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি ইসলামী আন্দোলনের শহীদ আবু সাঈদের স্মৃতি রক্ষায় কোটি টাকা বরাদ্দ দিল সরকার জামালপুরে পতিত জমিতে পানিফল চাষে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা মৎস্য চাষ হতে পারে অর্থনীতির ভিত্তি: জহির উদ্দিন স্বপন বিরোধী সমর্থকদের গণগ্রেপ্তার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ সুবিধাবঞ্চিত ৮২ মেধাবী শিক্ষার্থীর সাফল্যের স্বীকৃতি দিল স্বপ্ন সারথী পাবনায় ৪০ বোতল ফেনসিডিল মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড সলঙ্গায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে মাদক ও ইভটিজিং বিরোধী মতবিনিময় ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ডের কথা বলে নারীর স্বর্ণের দুল ছিনতাই

ভূঞাপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবে সাথে সাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা দেশে একযোগে আয়োজিত এ কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ফেনীর সোনাগাজী থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ভূঞাপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস ছালাম পিন্টু। তিনি বলেন, “কৃষক কার্ড বর্তমান সরকারের একটি নির্বাচনী ওয়াদা। এই কার্ডের মাধ্যমে কৃষক আর্থিক সহায়তার পাশাপাশি কৃষিপণ্য উৎপাদন ও কৃষি উপকরণসহ কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন ধরনের সহায়তা পাবেন।”

অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ে উপজেলার অলোয়া ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ১ হাজার ৬২৫ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) লায়লা আঞ্জুমান বানু, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. দুলাল উদ্দিন, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মো. মঞ্জুরুল ইসলাম, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম এবং উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ভূঞাপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় : ১০:৩৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬