ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্পদের অপচয় রোধে ইসলামের নির্দেশনা ও আমাদের করণীয় নর্থ সাউথ গ্রুপের সবুজ আবাসন: মিলনমেলা ও উৎসব আজ ম্যানচেস্টার সিটির পাশে থাকার আহ্বান আর্লিং হালান্ডের মায়ের গর্ভে শিশুর ফুসফুসের টিউমার ধ্বংস করলেন চীনের চিকিৎসকেরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প ভারতে গণতন্ত্র পুনরুদ্ধারে জেনজির লড়াই ‘দেশু ৭’ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, বিস্ফোরক পোস্ট দিলেন দেব নতুন গান ও দ্বিতীয় সিনেমা নিয়ে ফিরছেন কুসুম শিকদার এলপিজির বাজারে সংকট ও বাড়তি দাম, সিলিন্ডারপ্রতি গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা গরম ও ঘূর্ণির চ্যালেঞ্জ এড়িয়ে আফগানদের বিপক্ষে ফেভারিট বাংলাদেশ

গোরহাঙ্গা ফ্লাইওভারের কাজ দ্রুত শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী মহানগরীর গোরহাঙ্গা রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ওই এলাকার সড়কের খানাখন্দ মেরামত ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা দেন।

পরিদর্শনকালে রাসিক প্রশাসক ফ্লাইওভারের কাজের অগ্রগতি, সড়কের বর্তমান দশা এবং ড্রেনেজ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় গোরহাঙ্গা রেলগেট ও এর চারপাশের সড়কে জমে থাকা দুর্ভোগ কমাতে দ্রুত খানাখন্দ সংস্কার এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দেন তিনি।

নিজের দায়িত্ব পালন প্রসঙ্গে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমাকে দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।” তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা ফ্লাইওভারগুলোর নির্মাণ কাজ দ্রুত শেষ করতে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি উদ্যোগী হয়েছেন। কাজ শেষ হলে তা দ্রুত নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে। নগরবাসীর যাতায়াত সহজ করতে এবং জলাবদ্ধতাসহ অন্যান্য নাগরিক ভোগান্তি দূর করতে সিটি করপোরেশন অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে রাসিক প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি করপোরেশন নানা পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে প্রতিটি ওয়ার্ডে এই প্রতিরোধমূলক অভিযান চালানো হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি ডেঙ্গুমুক্ত নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এই পরিদর্শন কার্যক্রমে প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মেদ হোসেন মাসুম, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিনসহ অন্যান্য সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

গোরহাঙ্গা ফ্লাইওভারের কাজ দ্রুত শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

আপডেট সময় : ১০:২২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬