ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত বেড়ে ১৬৪, নিখোঁজ ২৭০০ সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নেটিজেনদের মন জয় করল জিয়া হকের নতুন গান ‘জুলাই’ পৃষ্ঠপোষকতার ব্যবসা আর চলবে না: অর্থমন্ত্রী আমির খসরু ঢাকা–দিল্লি সম্পর্ক: সমতার ভিত্তিতে নতুন পথচলার প্রয়োজনীয়তা টেকনাফ সীমান্তে ওপারে রাতভর গোলাগুলি, সতর্কাবস্থানে বিজিবি আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা লোডশেডিংয়ে নাকাল দক্ষিণের ২১ জেলা, গরমে চরম ভোগান্তি বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলা: দুই পাকিস্তানিসহ ৩ নাবিক নিহত এসএসসি পরীক্ষায় ধানমন্ডি থানায় রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের অসামান্য সাফল্য

সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা ও ধোঁয়া গোডাউনের ভেতরে ছড়িয়ে পড়ে, যা আশপাশের এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এতে গোডাউনে থাকা বিভিন্ন ধরনের কেমিক্যাল ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ করেই গোডাউন থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক প্রচেষ্টায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানিয়েছেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে এবং বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু বলা সম্ভব নয়। এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোডাউনটি কয়েকজন মিলে ভাড়া নিয়েছিলেন। এর মধ্যে বাবু নামের এক ব্যক্তির নাম শোনা গেলেও মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই সালেকুজ্জামান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আপডেট সময় : ০৬:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬