ঢাকা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

লংগদুতে গলায় ছুরি ধরে নারীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:১৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া এলাকায় শারীরিক ও মানসিকভাবে অসুস্থ এক নারীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক দুই যুবক হলেন বাইট্টাপাড়া গ্রামের ইসমাইল (৩০) ও একই এলাকার নাছির (৩২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে বাইট্টাপাড়া বাজারের আনসার ক্যাম্পসংলগ্ন এলাকা থেকে ওই নারীকে ভয় দেখিয়ে একটি অটোরিকশায় তুলে নেওয়া হয়। পরে তাকে ইসমাইলের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ভুক্তভোগী নারীর অভিযোগ, অভিযুক্তরা তার গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে অটোরিকশায় তুলে নেয়। পরে ইসমাইলের বাড়িতে নিয়ে মুখ চেপে ধরে দুই যুবক তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

স্থানীয়রা জানান, ধর্ষণের বিষয়টি জানতে পেরে তারা তাৎক্ষণিকভাবে ইসমাইলের বাড়ি ঘেরাও করেন। পরে ঘরের দরজা খুলে ভেতর থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। এ সময় ইসমাইল ও নাছিরকে আটক করে বাইট্টাপাড়া বাজারে নিয়ে আসেন স্থানীয়রা। খবর পেয়ে লংগদু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ওই নারী রাঙ্গামাটির রাঙুনিয়া এলাকার বাসিন্দা। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। সেই সূত্রে তিনি লংগদু এলাকায় গিয়েছিলেন বলে জানা গেছে।

লংগদু থানার ওসি মো. জাকারিয়া বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। এই অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

লংগদুতে গলায় ছুরি ধরে নারীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

আপডেট সময় : ০৪:১৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬