ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোলায় মহিষ চুরি রোধে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি কুমিল্লায় ছাত্রদলের মিছিলে কিশোর গ্যাং লিডার তানজিম, ভিডিও ভাইরাল জাসদ কার্যালয়ে অভিযান: আটক ২৭ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ নেপালের হিমলুং পর্বতে তুষারধস, ১০ পর্বতারোহী ও গাইড নিখোঁজ যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বৃটিশ বিমানঘাঁটির কাছে বাড়ি খালি করল পুলিশ বিএনপি চাঁদাবাজ দল—এই ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতা নিয়ে ঢাবি-বিশ্বব্যাংক প্রতিনিধিদলের বৈঠক মিরপুরের রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না: আসিফ মাহমুদ চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা বাংলাদেশের অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন

বগুড়ায় আবাসিক হোটেলে অভিযান, ১৫ নারী গ্রেফতার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া শহরের পুরান বগুড়া এলাকার তিনমাথা মোড়ে অবস্থিত অবকাশ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৫ জন নারীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে র‍্যাব-১২ বগুড়া এবং সদর থানা পুলিশের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন হোটেল থেকে আরও চারজন পুরুষকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ওই চার পুরুষকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে ওই ১৫ নারীকে গ্রেফতার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় আবাসিক হোটেলে অভিযান, ১৫ নারী গ্রেফতার

আপডেট সময় : ০৩:২৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬