ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই: অস্ট্রেলিয়া অধিনায়ক সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট জাতির সাথে তামাশা: রাশেদ প্রধান কিছু করে দেখান: স্বরাষ্ট্রমন্ত্রীকে ইউটিউবার সালমান মুক্তাদির আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ছোটদের সময় প্রকাশনী’র ৮ নতুন বইয়ের প্রকাশ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ, তাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ: রাষ্ট্রপতি মোহাম্মদপুরে জমি দখলের ঘটনায় গ্রেপ্তার দুই কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ ৪১২ গুণ বৃদ্ধি নদীর সংখ্যা আছে, কিন্তু প্রাণ হারিয়েছে বাংলাদেশের নদ-নদী আলোকঝাড়ীর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের মৃত্যুতে হুইপের শোক চট্টগ্রাম আদালতে নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল

ভোলায় মহিষ চুরি রোধে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার চরাঞ্চলে গরু-মহিষ চুরি রোধ, পশুপালকদের নিরাপত্তা জোরদার, নিয়মিত চিকিৎসাসেবা এবং সরকারি সহায়তার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় খামারি ও মহিষ মালিকরা। রোববার সকালে ভোলা প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে ভোলা সদর উপজেলা মহিষ মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন চরাঞ্চলের পশুপালকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা জানান, মেঘনা ও তেঁতুলিয়া নদীবেষ্টিত ভোলার বিভিন্ন চরাঞ্চল যেমন চর মদনপুর, চর গাজীপুর, চর বৈরাগী, চর কালী, চর কাঁকড়া, চর নেয়ামতপুর, মধুপুর ও চর কাচিয়াসহ বিভিন্ন এলাকায় স্থানীয়রা দীর্ঘ সময় ধরে গবাদিপশু পালন করে আসছেন। এসব গবাদিপশু অনেক পরিবারের প্রধান সম্পদ ও জীবিকার উৎস। তবে সাম্প্রতিক সময়ে চরাঞ্চলে গরু-মহিষ চুরির ঘটনা বেড়ে যাওয়ায় পশুপালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

চুরি প্রতিরোধে পশুপালকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল জোরদারের দাবি জানান। তাদের দাবির মধ্যে রয়েছে চর মদনপুরে স্থায়ী নিরাপত্তা ক্যাম্প স্থাপন, পুলিশ, নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও আনসারের সমন্বয়ে যৌথ টহল পরিচালনা এবং চুরি যাওয়া গবাদিপশু উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা। এছাড়া দুর্যোগ ও চুরি থেকে পশু রক্ষায় চরাঞ্চলে কিল্লা নির্মাণ, নিয়মিত পশু চিকিৎসা ক্যাম্প চালু, টিকা ও কৃত্রিম প্রজননসেবা নিশ্চিত করার পাশাপাশি পশুপালকদের সহজ শর্তে স্বল্প সুদে ঋণ প্রদানের দাবিও জানানো হয়েছে।

মানববন্ধন শেষে ভোলা সদর উপজেলা মহিষ মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন হাং এবং সভাপতি মো. আবুল কাসেম মাষ্টার স্বাক্ষরিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়। স্মারকলিপিতে প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সমন্বিত কর্মসূচি গ্রহণের অনুরোধ জানানো হয়। এছাড়া চুরি যাওয়া গবাদিপশু উদ্ধার সম্ভব না হলে তদন্তের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত মালিকদের সরকারি সহায়তা বা ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি বিবেচনার আহ্বান জানানো হয়েছে। স্মারকলিপিতে ভোলার মহিষের দধি জিআই পণ্য হওয়ার প্রেক্ষাপটে এর ঐতিহ্য সংরক্ষণ, উৎপাদনকারীদের প্রশিক্ষণ, উন্নত জাতের মহিষ পালন, চিকিৎসাসেবা ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বৃদ্ধির দাবিও তুলে ধরা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ভোলায় মহিষ চুরি রোধে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

আপডেট সময় : ০৪:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬