ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোডশেডিংয়ে নাকাল দক্ষিণের ২১ জেলা, গরমে চরম ভোগান্তি বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলা: দুই পাকিস্তানিসহ ৩ নাবিক নিহত এসএসসি পরীক্ষায় ধানমন্ডি থানায় রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের অসামান্য সাফল্য প্রতিদিন কতটুকু রোদ পোহানো প্রয়োজন? জানালেন বিশেষজ্ঞরা দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৯ ইউক্রেনে হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল হবে: চিফ হুইপ আখেরি চাহার সোম্বা: আগামীকাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এআই অবকাঠামোয় ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্য এনভিডিয়ার সব সরকারি দপ্তরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ, পরিপত্র জারি

বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলা: দুই পাকিস্তানিসহ ৩ নাবিক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় বাব আল-মান্দেব প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজের তিন নাবিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পাকিস্তানি এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। মঙ্গলবার সকালে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম আল হাদাথ এই তথ্য নিশ্চিত করেছে।

লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্তকারী ইয়েমেন ও আরব উপদ্বীপের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ জলপথ বাব এল-মান্দেব প্রণালিতে এই হামলা চালানো হয়। পরবর্তীতে ইয়েমেনের কোস্টগার্ড ও সরকারি সামরিক বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স হামলার বিষয়টি নিশ্চিত করলেও নিহতদের জাতীয়তা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি।

এদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, মঙ্গলবার বিকেলে ইয়েমেনের আল মোক্কা উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটি পুরো ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানিয়েছে।

একই দিনে ওমান উপসাগরেও একটি কনটেইনার জাহাজকে ঘিরে হামলার খবর পাওয়া গেছে। ইউকেএমটিও প্রথম দিকে এটিকে ট্যাংকার হিসেবে উল্লেখ করলেও পরে সংশোধন করে কনটেইনার জাহাজ বলে জানায়। সামরিক বাহিনীর সাথে সংশ্লিষ্ট একটি ঘটনার বিষয়ে তারা ওই জাহাজ থেকে বার্তা পেয়েছে।

সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলোর ধারণা, পাকিস্তানের উপকূলের কাছে জাহাজটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, পানামার পতাকাবাহী ‘ভেলা নোভা’ নামের এই কনটেইনার জাহাজটি ওমান উপসাগর দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়। ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড এবং অন্যান্য সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার সময় জাহাজটি পাকিস্তানের উপকূল থেকে প্রায় ৭১ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।

বাব আল-মান্দেব প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। এতে দুই পাকিস্তানি ও এক ইন্দোনেশীয় নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আল হাদাথ এ তথ্য জানিয়েছে।বাব এল-মান্দেব প্রণালি ইয়েমেন ও আরব উপদ্বীপের মধ্যবর্তী

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলা: দুই পাকিস্তানিসহ ৩ নাবিক নিহত

আপডেট সময় : ০৬:০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬