ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার বা দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে রেহাই নেই: মাহদী আমিন ভোলায় মহিষ চুরি রোধে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি কুমিল্লায় ছাত্রদলের মিছিলে কিশোর গ্যাং লিডার তানজিম, ভিডিও ভাইরাল জাসদ কার্যালয়ে অভিযান: আটক ২৭ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ নেপালের হিমলুং পর্বতে তুষারধস, ১০ পর্বতারোহী ও গাইড নিখোঁজ যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বৃটিশ বিমানঘাঁটির কাছে বাড়ি খালি করল পুলিশ বিএনপি চাঁদাবাজ দল—এই ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতা নিয়ে ঢাবি-বিশ্বব্যাংক প্রতিনিধিদলের বৈঠক মিরপুরের রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না: আসিফ মাহমুদ

নেটিজেনদের মন জয় করল জিয়া হকের নতুন গান ‘জুলাই’

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই শহীদ-স্মরণ ও জুলাইয়ের চেতনাকে উপজীব্য করে তৈরি নতুন গান ‘জুলাই’ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। জনপ্রিয় কবি ও গীতিকার জিয়া হকের কথায় গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী আবু উবায়দা। সোমবার (১০ জুলাই) দুপুরে আবু উবায়দার নিজস্ব ফেসবুক পেজে গানটির ডেমো সংস্করণ প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে পড়ে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে শিল্পীর ফেসবুক ওয়াল থেকে গানটি প্রায় দশ লাখবার দেখা হয়েছে।

গানটি নিয়ে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে শিল্পী আবু উবায়দা বলেন, ‘জুলাই সেই আগুন, সেই অস্থিরতা, সেই না বলা কথা, সেই চোখের ভাষা, যা সময় পেরিয়ে গেলেও মুছে যায় না। ভয়, সাহস, হারানো আশা আর ফিরে দাঁড়ানোর অনুভূতিগুলোকে একসাথে ধরে রাখার ছোট্ট একটি চেষ্টা এই গান। আশা করি গানটি সকল শ্রেণি-পেশার মানুষকে বিমোহিত করবে। জুলাইয়ের চেতনা ধারণে দারুণ সহায়ক হবে ‘জুলাই’ গানটি।’

কবি জিয়া হক জানান, গানটি শোনার পর শ্রোতারা জুলাইয়ের সেই ঐতিহাসিক চেতনা ও অনুভূতির সাথে নিজেদের একাত্ম করতে পারছেন। তিনি বলেন, ‘জুলাই গানটি শুনলে মনে হবে নিজের একান্ত মনের কথাই শুনেছেন। শ্রোতারা জুলাইয়ের চেতনা ধারণে বারবার গানটির কাছে ফিরে আসবে। গানটি জুলাইয়ের একটি ঐতিহাসিক দলিল হিসেবে টিকে থাকবে বলে আমাদের বিশ্বাস।’ ডেমো প্রকাশের পর অসংখ্য শ্রোতা তাকে আবেগঘন বার্তা পাঠাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

গানের কিছু বিশেষ লাইন শ্রোতাদের মনে গভীরভাবে দাগ কেটেছে বলে জানান জিয়া হক। বিশেষ করে ‘জুলাই আমার বুকের ভেতর ইনকিলাবের ফুল/ জুলাই আমার জিন্দাবাদের ইনসাফ দুলদুল/ জুলাই আমার নাম-পরিচয়— হুজুর হুজুর না না/ জুলাই আমার প্রতিবাদের প্রতিরোধের ডানা’— এই অংশগুলো ব্যাপক সাড়া ফেলেছে।

উল্লেখ্য যে, এর আগেও কবি জিয়া হকের লেখা ‘হাদির জিন্দাবাদ’, ‘হাদি তুই ফিরে আয়’, ‘মাহদির ঝংকার’ ও ‘কোটি হাদির ডাক’-এর মতো বিপ্লবী কবিতা ও গানগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে কেন্দ্র করে লেখা ওই কাজগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ অর্জন করে তৎকালীন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

নেটিজেনদের মন জয় করল জিয়া হকের নতুন গান ‘জুলাই’

আপডেট সময় : ০৬:৪১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬