ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন হাসিনার ১৬ বছরে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনমন্ত্রী ভোলার বোরহানউদ্দিনে স্কুলছাত্রী ধর্ষণ: ৩ আসামি গ্রেপ্তার বিরোধিতা করলে ইতিহাস থেকে নাই করে দেওয়া হবে: মাহফুজ আলম উদ্বোধন হলো জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর শারীরিক পরিবর্তনের পর নতুন পরিচয়ে কাবির দেওয়ানের নতুন স্বপ্ন শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট: রুহুল কবির রিজভী জুলাই গণঅভ্যুত্থান দিবসে আনসার-ভিডিপির সংস্কার ও রূপান্তরের অঙ্গীকার খালেদা জিয়ার মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেপ্তার প্রশাসনে ৩১তম ব্যাচের পদোন্নতি ও সচিব পর্যায়ে রদবদলের প্রস্তুতি

ভোলার বোরহানউদ্দিনে স্কুলছাত্রী ধর্ষণ: ৩ আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:২২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পঞ্চম শ্রেণির এক ছাত্রী গত ২৬ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তদের কৌশলে অপহরণের শিকার হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, তাকে স্থানীয় একটি বাগান এলাকায় নিয়ে গিয়ে একাধিক ব্যক্তি সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর ভাই বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামি রাহাত, সিয়াম ও ইমনকে গ্রেপ্তার করে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগীর পরিবার জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ভোলার বোরহানউদ্দিনে স্কুলছাত্রী ধর্ষণ: ৩ আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০৬:২২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬