ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য পুরস্কার উৎসর্গ করে রাফীকে মঞ্চে ডাকলেন তমা মির্জা জুয়া খেলার ভিডিও ভাইরাল, সমালোচনায় বুড়িচং বিএনপি নেতা লা লিগায় গেতাফেকে ৩-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা গর্ডনের দ্রুততম গোল ও জেসুস-কুন্দের নৈপুণ্যে বার্সেলোনার টানা অষ্টম জয় চাটমোহরে ৩ উপজেলার সাংবাদিকদের সঙ্গে সংরক্ষিত এমপি রুমার মতবিনিময় জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিতে জাতীয় রোডম্যাপ ও বাফার স্টক করছে সরকার আর্সেনাল-চেলসির দাপুটে জয়, হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে যুব উন্নয়নের স্থগিত নিয়োগ পরীক্ষা ফুলবাড়িয়ায় জামায়াতকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২০:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিশেষ বার্তা দিয়েছেন। বুধবার (৫ আগস্ট) তিনি একটি সংক্ষিপ্ত পোস্টে লেখেন, ‘আজ ৩৬ জুলাই (৫ আগস্ট)। সবাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা…’

তার এই পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি অনেকেই পোস্টটি শেয়ার করেছেন এবং নানা মন্তব্য করেছেন। নুসরাত ইমরোজ তিশা দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিত এবং অভিনয়ের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যুতে তিনি নিয়মিত নিজের মতামত প্রকাশ করে থাকেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত ‘মুজিব’ চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিশা ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর সেই বিষয়টি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনা চলতে দেখা যায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন

আপডেট সময় : ১০:২০:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬