ঢাকা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিসিবির নতুন টুর্নামেন্ট ‘ডি থ্রি ট্রফি’র যাত্রা শুরু নিয়ন্ত্রণহীন এআইয়ে ১০০ কোটি মৃত্যুর শঙ্কা: বিল গেটস সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় মূলহোতাসহ গ্রেফতার ৪ উখিয়ায় বন বিভাগের অভিযান: ৩০ একর বনভূমি উদ্ধার, ৭ স্থাপনা উচ্ছেদ এসআরএফটিআই ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে হিন্দুত্ববাদী সংগঠনের সংঘর্ষ, আহত অনেকে পটিয়ায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে টাইলস মিস্ত্রির মৃত্যু গাজা শান্তি পরিকল্পনার পথে বড় বাধা নেতানিয়াহু, অভিযোগ কাতারের তজুমদ্দিনে মেঘনার তীব্র স্রোতে ট্রলার ডুবি, ৪ জেলে উদ্ধার পুলিশ প্রতিবেদনে বাদ আড়াই হাজার, ক্ষুব্ধ প্রাথমিক শিক্ষক প্রার্থীরা কোটালীপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:২২:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বুধবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন পর্বে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বন বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা কারাগার এবং নির্বাচন অফিসের কর্মকর্তারা অংশ নেন। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন, যুব উন্নয়ন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, আঞ্চলিক পাসপোর্ট অফিস, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, সরকারি রাজেন্দ্র কলেজ, মৎস্য অধিদপ্তর, শিল্পকলা একাডেমী, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, প্রাণিসম্পদ বিভাগ, জেলা কর্মসংস্থান অফিস, টিটিসি, বিএডিসি এবং জাতীয় যুব শক্তির প্রতিনিধিরাও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বুধবার (৫ জুলাই) সকালে শহরের হাসিবুল হাসান ‌লাবলু সড়কে অবস্থিত ‌জুলাই স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলি ‌প্রদান করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০৬:২২:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬