ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর দুমকিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস। বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুই শহিদ পরিবার এবং গেজেটভুক্ত ১৬ জন জুলাই যোদ্ধাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন। সভায় জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, শহিদদের আত্মত্যাগ এবং তাদের আদর্শ ও চেতনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন। এছাড়া বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল ইসলাম শাহীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ, উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান, প্রেস ক্লাব দুমকি সভাপতি অধ্যক্ষ মো. জসিম উদ্দিন সুমন এবং উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা জালাল আহমেদ খান। এছাড়া জুলাই যোদ্ধা মো. ফয়সাল হোসেন অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

দুমকিতে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা

আপডেট সময় : ০৮:০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬