ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনটিআরসিএ-এর মাধ্যমেই হবে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, আশ্বস্ত শিক্ষক নেতারা বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সরাসরি দেখবেন যেভাবে বিএনপি অলিগার্ক তোষণের পথে হাঁটছে, অভিযোগ নাহিদ ইসলামের গাজীপুর সাফারি পার্কে দুই হাতির মৃত্যু ১১ অক্টোবর সিডনিতে বসছে চট্টগ্রাম ক্লাবের স্প্রিং ফেয়ার ২০২৬ সাংবাদিক নুর মোহাম্মদকে হত্যার হুমকি, ইরাব ও বিএসআরএফের তীব্র নিন্দা ব্রেন ক্যানসারে আক্রান্ত শিশু নূরের চিকিৎসায় সাহায্যের আকুল আবেদন বরিশালে আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ, সাভারে জেএমবি আস্তানায় অভিযান বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতা এস এম ফারুক গ্রেপ্তার আনসার ও ভিডিপির ফ্রিল্যান্সিং কোর্সের প্রশিক্ষণার্থী বাছাই সম্পন্ন

বগুড়া শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু

আব্দুর রাজ্জাক শেরপুর (বগুড়া) সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ১১:০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ৩১৬ বার পড়া হয়েছে

বগুড়া শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া শেরপুরে মাটি বহনকারী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম এলেজা বেওয়া (৬০)।
বৃহস্পতিবার (২৭এপ্রিল) দুপুরের দিকে উপজেলার রনবীরবালা নামক স্থানে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত এলেজা বেওয়া উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কাফুড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আলতাব আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রণবীরবালার গ্রামস্থ স্বজনের বাড়ি থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছালে শুভগাছা থেকে শেরপুরগামী মাটি বহনকারী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এসময় ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এলেজা বেওয়া ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক ও তার সহকারি পালিয়ে যায়।
বগুড়া শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। সেইসঙ্গে পলাতক চালক-হেলপারদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বগুড়া শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু

আপডেট সময় : ১১:০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩