ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট মহানগর বিএনপির তৃণমূল গোছাতে নতুন উদ্যোগ চাঁদাবাজি ঠেকাতে মোড়ে মোড়ে ‘ভিক্ষার বাক্স’ বসানোর ডাক হাসনাত ও পাটওয়ারীর পাবলো নেরুদা ও গার্সিয়া লোরকার বন্ধুত্ব এবং এক ট্র্যাজিক বিদায় আবুল মনসুর আহমদের চিন্তাধারা নিয়ে নতুন বইয়ের প্রকাশনা জরিমানা-নিষেধাজ্ঞার পরও ফিলিস্তিনি শিশুদের স্মরণে অটল এনএফএল খেলোয়াড় টাইব্রেকারে উত্তর কোরিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল স্পেন মরিয়মের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল ইসলাম নিউগিনি আবাসন প্রকল্পে হামলা ও লুটপাট: গ্রেপ্তার ৫ মেসির সঙ্গে আলিঙ্গনের সেই মুহূর্তে কী বলেছিলেন লামিন ইয়ামাল আইফোনের লোভে অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ছিল এক সপ্তাহ আগে

এনটিআরসিএ-এর মাধ্যমেই হবে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, আশ্বস্ত শিক্ষক নেতারা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া বিভিন্ন গুঞ্জন ও বিভ্রান্তি নিরসনে জরুরি সভা করেছে ন্যাশনালিস্ট ফোরাম ফর টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ (এনএফটিই)। বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই সভায় শিক্ষক নেতারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের বিষয়ে শিক্ষামন্ত্রীর দেওয়া স্পষ্টীকরণের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা বলেন, শিক্ষামন্ত্রীর এই দায়িত্বশীল বক্তব্যের ফলে শিক্ষা খাতের অংশীজনদের মধ্যে দীর্ঘদিনের অস্বস্তি ও বিভ্রান্তির অবসান ঘটেছে।

শিক্ষক নেতৃবৃন্দ জানান, শিক্ষামন্ত্রী গণমাধ্যমে অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়েছেন যে, কোনো স্থানীয় গভর্নিং বডি বা পকেট নিয়োগ কমিটির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ দেওয়া হবে না। বরং সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে এনটিআরসিএ-এর মাধ্যমেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। মন্ত্রীর এই নীতিগত আশ্বাসের ফলে শিক্ষক সমাজ তাদের কাঙ্ক্ষিত অধিকার পাওয়ার পথ সুগম হয়েছে বলে মনে করছে।

তবে সভায় নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক নেতারা। তারা জানান, গত ১৮ এপ্রিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পদের লিখিত পরীক্ষা অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয় এবং ২২ এপ্রিল এর ফলাফল প্রকাশ করা হয়। কিন্তু ফলাফল প্রকাশের তিন মাসের বেশি সময় অতিবাহিত হওয়ার পরও এনটিআরসিএ এখন পর্যন্ত চূড়ান্ত মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ ঘোষণা করতে পারেনি। এই অনিশ্চয়তায় হাজার হাজার মেধাবী শিক্ষক মানসিক ও প্রশাসনিক চাপে দিন কাটাচ্ছেন।

সভায় বক্তারা আরও অভিযোগ করেন যে, যখন মৌখিক পরীক্ষা ঝুলিয়ে রাখা হয়েছে, তখন একটি স্বার্থান্বেষী মহল মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া নস্যাৎ করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি কলেজের শিক্ষকদের ‘প্রেষণে’ নিয়োগ দেওয়া হচ্ছে। এই প্রেষণে পদায়ন অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এ ধরনের সিদ্ধান্ত যোগ্য ও অভিজ্ঞ বেসরকারি শিক্ষকদের ন্যায্য অধিকার ক্ষুণ্ণ করছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ব্যাহত করছে।

সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শেখ ফরিদ হোসেন, অধ্যক্ষ আব্দুল মান্নান, অধ্যাপক গোলাম রসুল সানি, অধ্যাপক মনিরুল ইসলাম মাসুদ, অধ্যাপক মো. আলমগীর হোসেন, অধ্যাপক কে এম নাহিদ হাসান, অধ্যাপিকা ফারহানা হক, অধ্যাপিকা ইপফাত আরা, সিনিয়র শিক্ষক তাসলিমা বেগম এবং মো. জয়নাল আবেদীন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

এনটিআরসিএ-এর মাধ্যমেই হবে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, আশ্বস্ত শিক্ষক নেতারা

আপডেট সময় : ০২:১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬