ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট মহানগর বিএনপির তৃণমূল গোছাতে নতুন উদ্যোগ চাঁদাবাজি ঠেকাতে মোড়ে মোড়ে ‘ভিক্ষার বাক্স’ বসানোর ডাক হাসনাত ও পাটওয়ারীর পাবলো নেরুদা ও গার্সিয়া লোরকার বন্ধুত্ব এবং এক ট্র্যাজিক বিদায় আবুল মনসুর আহমদের চিন্তাধারা নিয়ে নতুন বইয়ের প্রকাশনা জরিমানা-নিষেধাজ্ঞার পরও ফিলিস্তিনি শিশুদের স্মরণে অটল এনএফএল খেলোয়াড় টাইব্রেকারে উত্তর কোরিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল স্পেন মরিয়মের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল ইসলাম নিউগিনি আবাসন প্রকল্পে হামলা ও লুটপাট: গ্রেপ্তার ৫ মেসির সঙ্গে আলিঙ্গনের সেই মুহূর্তে কী বলেছিলেন লামিন ইয়ামাল আইফোনের লোভে অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ছিল এক সপ্তাহ আগে

মরিয়মের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল ইসলাম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংসদ গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় দুই দফায় আটদিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এই আদেশ দেন।

রিমান্ডে থাকাকালীন জিজ্ঞাসাবাদের সময় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে একটি হলো, অনেক সময় মরিয়মকে ন্যাম ভবনের বারান্দাতেও ঘুমাতে হতো। মামলার তদন্ত সংশ্লিষ্ট জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ঘটনার বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আদালতে শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী মাহবুবুল ইসলাম তার জামিন প্রার্থনা করেন। তিনি যুক্তি তুলে ধরে বলেন, থানা পুলিশ এবং ডিবি পুলিশ উভয়ই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। কিন্তু ঘটনার সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততা বা প্ররোচনার বিষয়ে কোনো প্রমাণ কিংবা অগ্রগতিমূলক প্রতিবেদন তারা দাখিল করতে পারেনি। তাই আসামি জামিন পাওয়ার যোগ্য দাবি করেন তিনি।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিন আবেদনের তীব্র বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে গাজী নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

মরিয়মের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল ইসলাম

আপডেট সময় : ০৩:৩৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬