ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করলে স্থানীয়ভাবে প্রতিহত করার আহ্বান প্রিন্সের স্ত্রীর মৃত্যুর তদন্তে ঘুষ: অস্ট্রেলিয়ায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার দেবিদ্বারে মাকে কুপিয়ে ও আট মাসের ভাতিজিকে আছড়ে হত্যা গুলশানে গ্রেফতার সন্দ্বীপের সাবেক আওয়ামী লীগ এমপি মিতা যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর জাতিসংঘে বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ নিম্ন আয়ের দেশের ঋণঝুঁকি মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক-আইএমএফ বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি গুলশান বিভাগের নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেলেন রুহুল কবীর খান

কাতারে প্রবাসী বাংলাদেশিদের মানবেতর জীবনযাপন

জিয়া উদ্দিন টিপু কাতার প্রতিনিধি :
  • আপডেট সময় : ১০:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৪২৩ বার পড়া হয়েছে

কাতারে প্রবাসী বাংলাদেশিদের মানবেতর জীবনযাপন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জিয়া উদ্দিন টিপু
কাতার প্রতিনিধি :

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বর্তমানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। কাজের তুলনায় অতিরিক্ত শ্রমিক অবস্থান করায় দেশটিতে তীব্র কর্মসংকট দেখা দিয়েছে। বিশেষ করে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন শেষ হওয়ার পর থেকেই এই পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

অভিযোগ উঠেছে, দেশের বিভিন্ন ভিসা দালালচক্র কাতারে চাকরির প্রলোভন দেখিয়ে প্রবাসীদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। কিন্তু কাতারে পৌঁছানোর পর অনেকেই প্রতিশ্রুত কাজ পাচ্ছেন না। এমনকি অনেক শ্রমিকের আকামা (রেসিডেন্স পারমিট) পর্যন্ত দেওয়া হয়নি বলে জানা গেছে।

প্রবাসী বাংলাদেশিদের একাধিক সূত্রে জানা যায়, কাজ না থাকায় অনেকে বাধ্য হয়ে বাংলাদেশ থেকে অর্থ এনে এখানে টিকে আছেন। থাকা-খাওয়ার খরচ মেটাতে প্রতি মাসে অন্তত বিশ হাজার টাকা দেশে থাকা পরিবারের কাছ থেকে পাঠাতে হয় বলে জানিয়েছেন তারা। অনেকেই শেষ পর্যন্ত খরচের চাপ সহ্য করতে না পেরে কয়েক মাসের মধ্যেই দেশে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

এমন পরিস্থিতিতে কাতারে অবস্থানরত প্রবাসীরা বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন ভিসা দালালের প্রলোভনে পড়ে কাতার আসবেন না।

তাদের অভিযোগ, কাতারস্থ বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের এই সংকট মোকাবিলায় তেমন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।

ফলে দিন দিন বেড়েই চলেছে কাতারে প্রবাসী বাংলাদেশিদের দুর্ভোগ ও অনিশ্চয়তা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাতারে প্রবাসী বাংলাদেশিদের মানবেতর জীবনযাপন

আপডেট সময় : ১০:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫