ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ করে ইরানের হামলা।

জিয়া উদ্দিন টিপু কাতার প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৪৫২ বার পড়া হয়েছে

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ করে ইরানের হামলা।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জিয়া উদ্দিন টিপু কাতার প্রতিনিধি

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ করে সোমবার রাতে হামলা চালায় ইরান। তেহরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া হিসাবে এ হামলা চালায় ইরান। কাতারের রাজধানী দোহা’য় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের শীর্ষ নিরাপত্তা পরিষদ বলেছে, ইরানে যে পরিমাণ বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র সেই একই পরিমাণ বোমা ব্যবহার করেছে ইরানের সেনাবাহিনী। বার্তা সংস্থা রয়টার্স, টাইমস অব ইসরাইল, অ্যাক্সিওসের রিপোর্টে এসব কথা বলা হয়েছে। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, হোয়াইট হাউস এবং প্রতিরক্ষা বিভাগ কাতারের আল উদেইদ বিমানঘাঁটির প্রতি সম্ভাব্য হুমকি সম্পর্কে অবগত এবং তা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। হামলার আগে সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এক পশ্চিমা কূটনীতিক বলেন, বেলা দেড়টার পর থেকে যুক্তরাষ্ট্র-নিয়ন্ত্রিত আল উদেইদ বিমানঘাঁটিতে ইরানের একটি বিশ্বাসযোগ্য হামলার হুমকি রয়েছে। উল্লেখ্য, কাতারে অবস্থিত এই আল উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি। সেখানে প্রায় ১০,০০০ মার্কিন সেনা অবস্থান করছে। ইরানি মিডিয়া হামলার খবর নিশ্চিত করেছে। তারা বলেছে, ইরাক ও কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান ‘অপারেশন অব ভিক্টরি’ চালিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ করে ইরানের হামলা।

আপডেট সময় : ১২:২২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫