মেঘলা দিনে কবিতা
- আপডেট সময় : ০৩:৩৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

মেঘলা দিনে
কবি: আলেয়া মান্নান
মেঘলা দিনে বিলের পাড়ে,
মৃদু বাতাসে শীতল করে।
গরু-মহিষ আছে মাঠে,
চলছি মোরা ঝিলের বাটে।
বিলের জলে শাপলা ফোটে,
কমলি ফুলও আছে তটে।
ডিঙি নৌকা নদীর পাড়ে,
জেলে ভাই মাছ ধরে।
বাদল নামার আগেই সবাই
আপন বাড়ি ফিরে যাই।
চাষীর দলে ধান কাটে,
গান গায় মধুর কণ্ঠে।
জারি, সারি, ভাটিয়ালি গান,
সুরে ভাসে বাংলা মাটির টান।
এমন দৃশ্যে মন কাড়ে, চোখ জুড়ায় বেশ,
অপরূপ চিত্র যেন আমার এই দেশ।
কবি পরিচিতিঃ
কবি আলেয়া মান্নান নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সন্তান। তাঁর পিতা মরহুম ইমাম হোসাইন এবং মাতা মোসা. জুবাইদা খাতুন।
কবির লেখা ৫৫টিরও বেশি কবিতা জাতীয় পত্রিকা ও লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। তিনি ভ্রমণপ্রেমী এবং ঘুরতে ভালোবাসেন। শৈশব থেকেই তাঁর জীবন ছিল প্রাণবন্ত ও দুরন্ত।
জীবনের বিভিন্ন দায়িত্বের পাশাপাশি তিনি একজন মা, সংসারী ও চাকরিজীবী। মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করেন এবং দায়িত্বশীল ও মানবিক জীবনযাপনকে নিজের অন্যতম পরিচয় হিসেবে মনে করেন।
এনআইডি অনুযায়ী নাম: মোসাঃ আলেয়া খাতুন
লেখক: আলেয়া মান্নান




























