ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে লিথুয়ানিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সৌরবিদ্যুতে চার্জ হবে ই-রিকশা, ঢাকায় থাকবে আট জোনের আলাদা রং গাজায় ৪৮ ঘণ্টায় ৫ ফিলিস্তিনি নিহত, অব্যাহত ইসরাইলি আগ্রাসন শতভাগ জিপিএ-৫ পেতে অনিয়মের অভিযোগ: নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ রেললাইনে পানি: ৪ ঘণ্টা ধরে আটকে চবির দুই শাটল ট্রেন ১৬ বছর বয়সে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন লক্ষ্মণন বেলজিয়ামে নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ চলতি অর্থবছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর অভাবনীয় সাফল্য রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টের আদেশ মঙ্গলবার

ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে

ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি

ঝটিকা মিছিলসহ আওয়ামী লীগের মিছিল কার্যকরভাবে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ এপ্রিল) বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “পুলিশ যদি সময়মতো এসব মিছিল কন্ট্রোল করতে না পারে, বা নিষ্ক্রিয়তা দেখা যায়—তাহলে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।”

গতকাল শুক্রবার রাজধানীতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেন। এ বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হলো সকল ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধ করা। রাজনৈতিক পরিচয় দেখে নয়, দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে।”

থানা পরিদর্শনের উদ্দেশ্য প্রসঙ্গে উপদেষ্টা জানান, পুলিশ সদস্যদের কর্মপরিবেশ পর্যবেক্ষণ করাই মূল লক্ষ্য। তিনি বলেন, “পুলিশ সদস্যদের থাকার জায়গা, খাওয়ার ব্যবস্থা – এসবও গুরুত্বপূর্ণ। ভালো কাজ আদায় করতে হলে, তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।”

এদিন তিনি উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব এবং তুরাগ থানাও পরিদর্শন করেন।

পোস্টিংয়ের পরেও দায়িত্ব পালন না করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “যেসব সদস্য বদলি হওয়ার পরও কর্মস্থলে যোগ দিচ্ছেন না, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকরা এ বিষয়ে তথ্য দিলে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব।”

তিনি আরও যোগ করেন, “আমরা ধীরে ধীরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দিকে যাচ্ছি। আপনারা জানেন, ঢাকায় এখন প্রায় সবই নতুন।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৮:৫৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫