ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসির খাতা পুনর্মূল্যায়নে ১২ লাখ আবেদন, নীতিমালায় পরিবর্তনের আভাস তিন মাস কাদায় বাঁধা ছিল মহিষ, উদ্ধার করলেন ইউএনও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ঝুঁকি নিয়ে চলছে কালীগঞ্জের শতবর্ষী বিদ্যালয়ের পাঠদান জাতীয় মৎস্য পদক পেলেন নোয়াখালীর মৎস্যচাষি আলা উদ্দিন খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ করল বিএসটিআই আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়ে জনগণই বলবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডারউইনের মিচেল স্ট্রিটে অলস দুপুরে বাংলাদেশ দলের আড্ডা বিশ্বজুড়ে ২ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করল স্পাইডার-ম্যান

গাজায় ৪৮ ঘণ্টায় ৫ ফিলিস্তিনি নিহত, অব্যাহত ইসরাইলি আগ্রাসন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির মধ্যে থাকা সত্ত্বেও ইসরাইলি বাহিনীর নতুন হামলায় গত ৪৮ ঘণ্টায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত এবং ১৮ জন আহত হয়েছেন বলে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় গাজায় মোট ১ হাজার ২৬৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ৪ হাজার ১৯৮ জন আহত হয়েছেন।

একইসঙ্গে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি গণহত্যায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭৩ হাজার ৩৯৯ জনে। এছাড়া এই দীর্ঘ সময়ে আহত ফিলিস্তিনির সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৩১০ জনে পৌঁছেছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের বিবৃতিতে উল্লেখ করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

গাজায় ৪৮ ঘণ্টায় ৫ ফিলিস্তিনি নিহত, অব্যাহত ইসরাইলি আগ্রাসন

আপডেট সময় : ০৫:১৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬