ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২৩ জানুয়ারি, আবেদন শুরু ১২ অক্টোবর ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা: ৫ শিশুসহ নিহত ৩২ উত্তাল ফ্রান্স: ট্রাম্পের মন্তব্যের বাইরেও রয়েছে গভীর সংকট ইইউ-চীন বাণিজ্য আলোচনা শুরু: ঘাটতি ও বিধিনিষেধ নিয়ে বাড়ছে চাপ ঢাকায় ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩ গঙ্গা পানি চুক্তি নিয়ে যৌথভাবে কাজ করছে ঢাকা ও দিল্লি স্কুলের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের ইতিহাস বাণিজ্য চুক্তির প্রভাব: যুক্তরাষ্ট্র থেকে আমদানি দ্বিগুণের বেশি বাড়ল ৪ বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, ঝুঁকিতে সোয়া ৬ কোটি মানুষ মানসিক রোগীকে হাতকড়া পরিয়ে নেওয়ার ঘটনায় রিহ্যাব সেন্টারের দুই কর্মী আটক

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে লিথুয়ানিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিসিয়েন। সোমবার সকালে তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা এবং দক্ষ মানবসম্পদ বিনিময়সহ স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া ঢাকায় লিথুয়ানিয়ার একটি ভিসা সেন্টার স্থাপনের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বিদ্যমান ধারাবাহিক যোগাযোগ ও সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তির সম্ভাবনার কথা তুলে ধরে লিথুয়ানিয়াকে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনবল নিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে ঢাকায় একটি ভিসা সেন্টার স্থাপনের অনুরোধ করেন তিনি।

অন্যদিকে, লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত শিক্ষা খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। সবশেষে, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষই তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে লিথুয়ানিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৫:২৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬