ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়েমেনে নতুন করে সংঘাত: চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ বর্ষায় পায়ের সুরক্ষায় করণীয় ও প্রয়োজনীয় সতর্কতা যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে হামাসের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্ত ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জলবায়ু সংকট মোকাবিলা ও অস্তিত্ব রক্ষায় পরিকল্পিত বৃক্ষরোপণের তাগিদ মিয়ানমারের জান্তাকে কাছে টানার চড়া মাশুল গুনছে প্রতিবেশীরা ডেঙ্গু শক সিনড্রোম: ভয়াবহতা ও প্রতিরোধের কার্যকরী উপায় রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা নিয়ে মিয়ানমারের নতুন দাবি ও পরিসংখ্যান অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই ঘোষণা দেন। এ সময় ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৩ আগস্ট রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের নেতারা অলি আহমদের মনোনয়নপত্র জমা দেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী নির্বাচনী কর্তার কাছে এই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করার কথা রয়েছে। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে বৈধ প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ইসি।

উল্লেখ্য, গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে ওইদিন বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোটার হিসেবে ভোট প্রদান করবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

আপডেট সময় : ১১:৪৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬