ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

আবারও রিমান্ডে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন

মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময় : ০৩:৪২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ৩৫৪ বার পড়া হয়েছে

আবারও রিমান্ডে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টার, নীলফামারী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর থানাধীন গোলচত্বর এলাকায় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এই রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার, আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

শুনানিকালে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত মেননইনুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর গোলচত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

এরপর ২২ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ২৫ আগস্ট উত্তরা থেকে ডিবি পুলিশের একটি টিম হাসানুল হক ইনুকে গ্রেফতার করে। উভয়কেই গ্রেফতারের পর বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

নিপীড়নের বিরুদ্ধে ছাত্রসমাজের এই আন্দোলন এবং আনোয়ার হোসেন পাটোয়ারীর হত্যাকাণ্ড এখন দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবারও রিমান্ডে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন

আপডেট সময় : ০৩:৪২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫