ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্যে ‘সমকামী’ সেজে আশ্রয় আবেদন, গ্রেপ্তার ৩ বাংলাদেশি আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের প্রাথমিক তালিকায় জামালপুরের কাশফিয়া রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে নতুন বেতন কাঠামো কার্যকরের নির্দেশ জয়পুরহাটে রিপোর্ট দেখাতে গিয়ে চিকিৎসকের হাতে স্বজন লাঞ্ছিত হওয়ার অভিযোগ তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লিতে বিশেষ বার্তা ত্রিবেদীর কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিকের বাবা-মাকে মারধর নিজেদের প্রয়োজনে বিমান কিনছে বাংলাদেশ, কোনো পক্ষকে খুশি করতে নয় ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৬ শতাংশ কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে জামায়াতের কর্মসূচি ১০টি উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সাথে বিমান বাংলাদেশের চুক্তি সই

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:২৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ শহরের সদর উপজেলা পরিষদের পুকুরে পানিতে ডুবে আরাবি হোসেন (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আরাবি হোসেন ঝিনাইদহ শহরের মডার্ন মোড় এলাকার শামীম আহমেদের ছেলে এবং সে ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত।

ঝিনাইদহ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল আরাবি। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা সদর উপজেলা পরিষদের পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধার করার পর আরাবিকে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী জানান, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে এবং হাসপাতালে পৌঁছানোর অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ১১:২৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬