ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসির বিদায়ী অর্জনে শ্রদ্ধা জানালেন চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো শ্রীনগরে আইনশৃঙ্খলা সভায় জামায়াতের ভারপ্রাপ্ত আমিরকে মারধর শুধু ওষুধে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, সচেতনতা জরুরি: চসিক মেয়র নির্দিষ্ট কোনো ভাবমূর্তিতে নিজেকে বাঁধতে চান না দিশা পাটানি প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ মেধাবী শিক্ষার্থী রূপগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক যন্তর মন্তরে যাওয়ার পথে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটকালো পুলিশ ৭ অক্টোবরের পর বদলে যাওয়া গাজা: সিনওয়ারের সিদ্ধান্ত ও জনমত কুমিল্লার বুড়িচংয়ে সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা নেশন্স লিগে জয়রথ অব্যাহত স্পেন ও ইংল্যান্ডের

টাঙ্গাইলে বৃদ্ধা হত্যায় যুবকের মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫১:০১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের ভূঞাপুরে আহাতন বেওয়া নামে এক বৃদ্ধা নারীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার দায়ে বাদল বাবু (২৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই রায়ের পাশাপাশি আদালত তাকে ১ লাখ টাকা জরিমানাও করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডিত বাদল বাবু জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার রৌহা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানান, আসামি বাদল ভূঞাপুরের ফলদা বাজারে সেহাব উদ্দিনের দোকান ও বাসায় কাজ করতেন। ২০১৯ সালের ২৬ নভেম্বর সকালে দোকানে কাজের বিষয়ে সেহাব উদ্দিন বাদলকে গালমন্দ করেন। এতে ক্ষুব্ধ হয়ে কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বাদল।

ঘটনার দিনই সকাল সাড়ে ১১টার দিকে সেহাব উদ্দিনের বাসায় গিয়ে বটি দিয়ে সেহাব উদ্দিনের বৃদ্ধা মা আহাতন বেওয়ার গলা কেটে হত্যা করেন বাদল। হত্যাকাণ্ডের পর তিনি পালিয়ে যান। পরবর্তীতে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ (যমুনা সেতু পূর্ব) রেলস্টেশন থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাদল জানায়, মালিকের ওপর ক্ষোভের জেরেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। রায় ঘোষণার পর দণ্ডিত বাদল বাবুকে কারাগারে পাঠানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে বৃদ্ধা হত্যায় যুবকের মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০২:৫১:০১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬