ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাদুঘরে ঠাঁই পাচ্ছে মেসির ঐতিহাসিক অধিনায়কের আর্মব্যান্ড হরমুজ প্রণালিতে কি গোপনে টোল আদায় করছে ইরান? অভিনয় থেকে বিরতির ঘোষণা দিলেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মির ২০২৭ সালের হজে ‘অল-ইনক্লুসিভ’ প্যাকেজ চালু করলো সৌদি আরব সৌদি আরবে যৌথ সামরিক বাহিনী মোতায়েন করছে মক্কা জোট নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার নতুন যোগ্যতা প্রকাশ যুক্তরাজ্যের চিভনিং স্কলারশিপ: আবেদনের শেষ সুযোগ ৬ অক্টোবর রূপসায় ছেলের পর এবার বাবাকেও গুলি করে হত্যা বিমানের উচ্চপর্যায়ে বড় রদবদল, ১০ কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের প্রস্তুতি, যুক্ত হলো নতুন সুবিধা

পিরোজপুরে আইনি ও আর্থিক সহায়তা নিয়ে ‘সেভ বাংলাদেশ’র যাত্রা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরে ‘ন্যায়বিচার নিশ্চিত হোক, দুর্নীতি ও চাঁদাবাজির অবসান হোক’ স্লোগানকে সামনে রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সামাজিক সংগঠন ‘সেভ বাংলাদেশ’। সোমবার (৫ অক্টোবর) পিরোজপুর সিজিএম আদালতের কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও আইনি-আর্থিক সহায়তা কর্মসূচির মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

উদ্বোধনী অনুষ্ঠানে কাউখালী উপজেলার দুই অসহায় ব্যক্তি মোহাম্মদ আবু বক্কর মল্লিক ও জাকির হোসেন হাওলাদারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সিনিয়র সিভিল জজ ও ভারপ্রাপ্ত লিগ্যাল এইড অফিসার মো. রুবেল শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এপিপি অ্যাডভোকেট মিজানুর রহমান শাহীন।

আলোচনা সভায় বক্তারা বলেন, অর্থনৈতিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করতে কেবল আইনি সহায়তাই যথেষ্ট নয়, বরং আদালতে যাতায়াতসহ অন্যান্য আনুষঙ্গিক ব্যয় মেটাতেও আর্থিক সহায়তার প্রয়োজন হয়। সরকারি লিগ্যাল এইড কার্যক্রমের পাশাপাশি যদি বিভিন্ন সামাজিক সংগঠন এভাবে এগিয়ে আসে, তবে সাধারণ ও দরিদ্র মানুষের বিচার পাওয়ার সুযোগ আরও বৃদ্ধি পাবে। ভবিষ্যতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজন অনুযায়ী আইনি ও আর্থিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ‘সেভ বাংলাদেশ’।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে আইনি ও আর্থিক সহায়তা নিয়ে ‘সেভ বাংলাদেশ’র যাত্রা

আপডেট সময় : ০৩:৩৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬