ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালেও মুখোমুখি হচ্ছে পিএসএল ও আইপিএল জঙ্গল সলিমপুরে নতুন পুলিশ একাডেমি ও কারাগার হচ্ছে কটিয়াদীতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে পাকিস্তান ও বাহরাইনের সংলাপের আহ্বান চরফ্যাশনে জেলেদের খাদ্য সহায়তা তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ তজুমদ্দিনে নজরুল বর্ষের বক্তৃতায় মাদরাসা শিক্ষার্থীর সাফল্য রিয়াদে বিস্ফোরণ ও কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহকে ২০ কোটি ডলার সহায়তা দিলো ইরান বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মেসির বিদায়ী ম্যাচে বেনিন দলের সঙ্গে ‘চরম অবমাননা’র অভিযোগ

শুটিংয়ে পিছলে পড়ে হাঁটুতে চোট পেলেন অমিতাভ বচ্চন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-র মঞ্চে সাধারণত দাঁড়িয়েই সঞ্চালনা করতে দেখা যায় বলিউড মহাতারকা অমিতাভ বচ্চনকে। তবে সম্প্রতি এর ব্যতিক্রম ঘটায় অবাক হয়েছেন দর্শকরা। মঞ্চে চিরাচরিত ভঙ্গিতে দাঁড়িয়ে না থেকে চেয়ারে বসে তাকে অনুষ্ঠান পরিচালনা করতে দেখে অনেকের মনেই কৌতুহলের সৃষ্টি হয়। পরে জানা যায়, শুটিংয়ের সময় অসাবধানতাবশত পিছলে পড়ে হাঁটুতে আঘাত পেয়েছেন বলিউডের এই ‘বিগ বি’।

গত ৩০ সেপ্টেম্বরের পর্বে ৮৩ বছর বয়সী এই অভিনেতাকে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার পরিবর্তে বসে থাকতে দেখা যায়। বুধবারের পর্বে দর্শকদের উদ্দেশে অমিতাভ বচ্চন নিজেই এর কারণ ব্যাখ্যা করেন। তিনি জানান, আগের দিনের শুটিং চলাকালে তিনি হঠাৎ পিছলে পড়ে যান এবং হাঁটুতে চোট পান। দাঁড়িয়ে থাকতে সমস্যা হওয়ার কারণেই তিনি চেয়ারে বসে সঞ্চালনার সিদ্ধান্ত নেন।

মঞ্চে বসে বক্তব্য দেওয়ার সময় দর্শকদের আশ্বস্ত করে অমিতাভ বচ্চন বলেন, “সাধারণত আমি মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আমার বক্তব্য দিই। কিন্তু আজ আমার হাঁটুতে চোট লেগেছে। শুটিংয়ের সময় পিছলে পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছি।” তবে এই আঘাত খুব একটা গুরুতর নয় এবং তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে ভক্তদের আশ্বস্ত করেছেন।

এর আগে অমিতাভ বচ্চনের অভিনয় থেকে অবসর নেওয়ার একটি গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। নিজের একটি ব্লগে ‘অবসর নিতে চান’ (wishes to retire) কথাটি লেখার পর ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দেয়। তবে পরবর্তীতে এই মেগাস্টার নিজেই বিষয়টি পরিষ্কার করে জানান, তিনি কাজ থেকে বিদায় নেওয়ার কথা বলেননি; বরং রাতে ঘুমাতে যাওয়ার প্রসঙ্গে ওই কথাটি লিখেছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

শুটিংয়ে পিছলে পড়ে হাঁটুতে চোট পেলেন অমিতাভ বচ্চন

আপডেট সময় : ০৯:১৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬