ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে মোবাইল শোরুমে মারামারি: ছাত্রদল নেতাসহ থানায় উভয় পক্ষ কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ২৩ ভারতীয় নাবিক উদ্ধার ফ্রান্সে মুসলমানরা দেশ দখলের চেষ্টা করছে: ডোনাল্ড ট্রাম্প সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ২৫০ মিটার ফাটল, ঝুঁকিতে যান চলাচল সাটুরিয়ায় ৮১ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় প্রস্তুত স্থানীয় প্রশাসন বেতাগীতে ফসল রক্ষায় দুই কিমি জরাজীর্ণ সড়ক মেরামতের দাবি দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার সাময়িক অব্যাহতিপ্রাপ্ত ‘বিদায় আনাস’, ধারাবাহিক শেষে আবেগঘন পোস্ট অভিনেতা ফারহান সাঈদের শরীয়তপুরে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বিএনপি নেতা মতিউর রহমান বহিষ্কার ইউরোপের রঙিন স্বপ্ন, দালালের ফাঁদে নিঃস্ব বাংলাদেশিরা

হবিগঞ্জে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ ট্রাক জব্দ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের চুনারুঘাটে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া এসব মালামাল ও ট্রাকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৪টার দিকে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা-বাগান এলাকায় এই অভিযান পরিচালনা করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, একটি ডাম্প ট্রাকে করে ভারতীয় অবৈধ পণ্য পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিছড়া চা-বাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায় ৫৫ বিজিবির একটি দল। ভোরে চোরাকারবারিরা ওই এলাকায় এসে বিজিবির উপস্থিতি টের পেয়ে ডাম্প ট্রাকটি সড়কের পাশে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে তল্লাশি চালান। এ সময় ট্রাকের ভেতরে বালুর নিচে অভিনব উপায়ে বস্তাবন্দি করে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও ফেসওয়াশ উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধ মালামাল বহনে ব্যবহৃত ডাম্প ট্রাকটিও জব্দ করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ ডাম্প ট্রাকটি উদ্ধার করা হয়েছে। জব্দ করা এসব মালামাল ও ট্রাকের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা। উদ্ধারকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ ট্রাক জব্দ

আপডেট সময় : ০১:৪৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬