ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে জেলি মেশানো ১০ কেজি চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সিরাজগঞ্জে মাদক মামলায় ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ভারতে ছাত্র আন্দোলনের ‘পোস্টার গার্ল’ নেহা বোরা কে? ২০২৭ সালেও মুখোমুখি হচ্ছে পিএসএল ও আইপিএল জঙ্গল সলিমপুরে নতুন পুলিশ একাডেমি ও কারাগার হচ্ছে কটিয়াদীতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে পাকিস্তান ও বাহরাইনের সংলাপের আহ্বান চরফ্যাশনে জেলেদের খাদ্য সহায়তা তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ তজুমদ্দিনে নজরুল বর্ষের বক্তৃতায় মাদরাসা শিক্ষার্থীর সাফল্য রিয়াদে বিস্ফোরণ ও কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার দাবি

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন জানাল মন্ত্রিসভা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিক অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলকে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে (টাইগারদের) অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এই অভিনন্দন জানানো হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৩ থেকে ১৭ আগস্ট অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ৯ উইকেটের ব্যবধানে স্বাগতিকদের পরাজিত করেছে। মন্ত্রিসভা এই সাফল্যকে কেবল একটি ম্যাচের জয় হিসেবে দেখছে না; বরং এটিকে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ক্রমবর্ধমান সক্ষমতা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস, দলগত সংহতি এবং প্রতিযোগিতামূলক মানসিকতার এক উজ্জ্বল বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করা হয়েছে।

মন্ত্রিসভার পক্ষ থেকে আরও জানানো হয়, জাতীয় দলের এই ঐতিহাসিক সাফল্য দেশের তরুণ ও উদীয়মান প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি সুদৃঢ় করবে। এই জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, দলের অধিনায়ক, খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছে মন্ত্রিসভা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন জানাল মন্ত্রিসভা

আপডেট সময় : ০৮:৪৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬