ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি ইরানের অস্ট্রেলিয়ার লিড ছোঁয়ার পথে বাংলাদেশ, তামিমের ব্যাটে দারুণ লড়াই ইরান ঘিরে উত্তেজনায় বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম ফ্রান্সের স্টেইনস পৌরসভায় কাউন্সিলর নির্বাচিত হলেন বাংলাদেশি রাব্বানী খান অশ্লীল কন্টেন্ট নিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেশনে ব্যবধান ১৭ রানে নামাল বাংলাদেশ ত্রুটিপূর্ণ যানবাহন নিয়ন্ত্রণে সপ্তমবার পুরস্কৃত এটিএসআই শাহাদাত হোসেন কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের প্রথম সফর, জাপানের তীব্র প্রতিবাদ বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে আল-কায়েদা, সতর্কবার্তা জাতিসংঘের রাজধানীর বাজারে সবজির চড়া দাম, অধিকাংশের কেজি ৮০ টাকা

মাদক ও জুয়ার প্রতিবাদ করায় কলেজশিক্ষক লাঞ্ছিত, গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার কলেজশিক্ষক আরিফুল ইসলামের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত রহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর র‍্যাব-১৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। গত বুধবার রাতে রাজধানীর হাতিরঝিল এলাকার নয়াটোলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রহিদুল ইসলাম আদিতমারীর দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

জানা গেছে, এলাকায় মাদক, অনলাইন জুয়া এবং বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ দমনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু 'আলোকিত লালমনিরহাট' নামে একটি সামাজিক আন্দোলন কমিটি গঠন করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে পরিচালিত এই কমিটির মূল কাঠামোতে শিক্ষকসহ সুশীল সমাজের প্রতিনিধিদের যুক্ত করা হয়েছে। এই সামাজিক আন্দোলনের অংশ হিসেবেই লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলাম নিজ গ্রাম গন্ধমরুয়ায় মাদক ও জুয়া চক্রকে সতর্ক করে তাদের কার্যক্রম থেকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন। এই প্রতিবাদের জেরে তার ওপর হামলার ঘটনা ঘটে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

মাদক ও জুয়ার প্রতিবাদ করায় কলেজশিক্ষক লাঞ্ছিত, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৪:৪৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬