ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের বাজারে স্বর্ণের দাম কমাল বাজুস সিলেটে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু মিরাজের ফিফটিতে ২০০ ছাড়াল বাংলাদেশের লিড, প্রথম ইনিংসে ৪০০ পার বাংলাদেশের সাথে বন্ধুত্ব আরো দৃঢ় করতে চায় ভারত ধানমন্ডি ৩২ নম্বরে কড়া নিরাপত্তা, শ্রদ্ধা জানাতে আসা একজন আটক মাদারীপুরে মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী কুলিয়ারচরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেপ্তার ২৫ বছর পূর্তিতে এরদোয়ান বললেন, একে পার্টির কাজ সবে শুরু স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে পণ্য বিক্রির পরিকল্পনা টিসিবির

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেশনে ব্যবধান ১৭ রানে নামাল বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে দারুণ ব্যাট করেছে বাংলাদেশ। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত টাইগাররা ২ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করেছে। এর ফলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে মাত্র ১৭ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ক্রিজে অপরাজিত আছেন ওপেনার তানজিদ হাসান তামিম ৭৪ রানে এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৮ রানে। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটার এখন পর্যন্ত ৪৩ রানের জুটি গড়েছেন।

প্রথম সেশনে বাংলাদেশ হারিয়েছে কেবল মুমিনুল হকের উইকেট। ৪৯ রান করা মুমিনুল হক জশ হ্যজলউডের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ৯৫ বলের এই ইনিংসের মাধ্যমে দ্বিতীয় উইকেটে তানজিদ ও মুমিনুলের ১০২ রানের জুটি ভেঙে যায়।

সেশনটিতে তানজিদ তামিম ছিলেন দুর্দান্ত। বিশেষ করে ওয়েবস্টারের বলে ডাউন দ্য উইকেট এসে মারা ছক্কাটি ছিল দেখার মতো। এছাড়া তার ড্রাইভ ও ব্যাকফুটে করা পাঞ্চগুলোও ছিল নজরকাড়া। ৬২ রানের মাথায় স্মিথ একবার তানজিদের ক্যাচ ছাড়েন। মাত্র দুই ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি তানজিদের প্রথম ফিফটি। দ্বিতীয় সেশনে তানজিদ ও নাজমুল হোসেন শান্তর জুটির দিকে তাকিয়ে আছে দল। অস্ট্রেলিয়া এই সেশনে তাদের ছয়জন বোলার ব্যবহার করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেশনে ব্যবধান ১৭ রানে নামাল বাংলাদেশ

আপডেট সময় : ০৯:১৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬