ঢাকা ১২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার প্রত্যর্পণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের আদালত অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন স্পিন জাদুকর মেহেদী মিরাজ ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়, ৪ দিনেই অস্ট্রেলিয়া বধ রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস

বাংলাদেশ সফর নিয়ে ভারত সরকারের অনুমতির অপেক্ষায় বিসিসিআই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার মাঝে মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতের বাংলাদেশ সফরের বিষয়টি এখন পুরোপুরি ভারত সরকারের অনুমতির ওপর নির্ভর করছে। ভারত ও বাংলাদেশের মধ্যে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা থাকলেও এখন পর্যন্ত সিরিজটির বিষয়ে দুই পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। অথচ সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট দলটির বাংলাদেশে আসার কথা রয়েছে।

ওই কর্মকর্তা জানান, সরকারি অনুমোদনের অপেক্ষায় আছে বিসিসিআই। এ বিষয়ে হাইকমিশনারের সঙ্গে আলোচনা চলছে এবং সরকারের সবুজ সংকেত পাওয়া গেলেই সিরিজের বিষয়টি চূড়ান্ত হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বিসিসিআইয়ের সম্পর্ক বর্তমানে ঠিকঠাক আছে, তবে সরকারের চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এখনো সূচি নির্ধারণ করা সম্ভব হয়নি।

এর আগে ১১ আগস্ট আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ভারতের বিপক্ষে সেপ্টেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করে, যা বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে জল্পনা বাড়িয়ে দেয়। এছাড়া আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেটীয় ও রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন দৃশ্যমান হয়। অতীতে বাঁহাতি পেসারকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘটনাও ছিল আলোচনায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ সফর নিয়ে ভারত সরকারের অনুমতির অপেক্ষায় বিসিসিআই

আপডেট সময় : ০৯:৩৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬