ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়েমেনে নতুন করে সংঘাত: চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ বর্ষায় পায়ের সুরক্ষায় করণীয় ও প্রয়োজনীয় সতর্কতা যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে হামাসের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্ত ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জলবায়ু সংকট মোকাবিলা ও অস্তিত্ব রক্ষায় পরিকল্পিত বৃক্ষরোপণের তাগিদ মিয়ানমারের জান্তাকে কাছে টানার চড়া মাশুল গুনছে প্রতিবেশীরা ডেঙ্গু শক সিনড্রোম: ভয়াবহতা ও প্রতিরোধের কার্যকরী উপায় রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা নিয়ে মিয়ানমারের নতুন দাবি ও পরিসংখ্যান অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন স্পিন জাদুকর মেহেদী মিরাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের পথে অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে তার স্পিন জাদুতে ৫ উইকেট শিকারের ফলে বাংলাদেশ জয়ের সুদৃঢ় অবস্থানে পৌঁছে গেছে। এই জয়ের জন্য সফরকারীদের লক্ষ্য দাঁড়িয়েছে মাত্র ৫৭ রান।

অজি ডেরায় এই ৫ উইকেট শিকারের মধ্য দিয়ে ১৪ বছর আগের একটি বিরল নজির ফিরিয়ে এনেছেন মিরাজ। অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী কোনো স্পিনার হিসেবে টেস্টের তৃতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়ার এটিই প্রথম ঘটনা। এর আগে সবশেষ ২০১২ সালে শ্রীলঙ্কার তারকা বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ ৯৫ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন। এছাড়া সফরকারী স্পিনার হিসেবে অজি মাটিতে ২০১৯ সালে ফাইফার নিয়েছিলেন ভারতের কুলদীপ যাদব, তবে সেটি ছিল টেস্টের চতুর্থ বা দ্বিতীয় ইনিংস।

ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেছিলেন তরুণ পেসার হাসান মাহমুদ। আর দ্বিতীয় ইনিংসে মিরাজ ফাইফার নিয়ে নাম লেখালেন ইতিহাসের পাতায়। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ফাইফার নেওয়া চতুর্থ টাইগার বোলার হলেন তিনি। এর আগে হাসান ও মিরাজ ছাড়াও অজিদের বিপক্ষে এই বিরল কীর্তি গড়েন কেবল মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসান (দুবার)।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন স্পিন জাদুকর মেহেদী মিরাজ

আপডেট সময় : ১২:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬