ঢাকা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ের পর নাজমুলদের ফোন প্রধানমন্ত্রীর অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইয়েমেনে নতুন করে সংঘাত: চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ বর্ষায় পায়ের সুরক্ষায় করণীয় ও প্রয়োজনীয় সতর্কতা যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে হামাসের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্ত ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জলবায়ু সংকট মোকাবিলা ও অস্তিত্ব রক্ষায় পরিকল্পিত বৃক্ষরোপণের তাগিদ

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিকতা শুরু করতে সড়কপথে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল ১১টা ২৪ মিনিটের দিকে ঢাকা থেকে রওনা হয়ে তিনি উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় এসে পৌঁছান। সেখানে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণের মধ্য দিয়ে তিনি এ কর্মসূচির সূচনা করেন। ঢাকার বাইরে দেশের কোনো জেলায় দ্বিতীয়বারের মতো এবার জাতীয় মৎস্য পক্ষের কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, আজ দুপুর সাড়ে ১২টায় তিনি কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। এরপর বেলা একটায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন এবং জাতীয় মৎস্য পদক ২০১৬ প্রদান করবেন তিনি। এছাড়া জেলা সদরে আয়োজিত আরও দুটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দিনের প্রথম কর্মসূচি হিসেবে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় এ পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হলো।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। প্রিয় নেতাকে সরাসরি দেখতে সকাল থেকেই পাকুন্দিয়া ছাড়াও কিশোরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অনুষ্ঠানস্থলে ভিড় করতে শুরু করেন। উপজেলার এই প্রান্তিক অঞ্চলের প্রতিটি সড়কে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্ত

আপডেট সময় : ১২:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬