ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৯৬ নতুন রোগী ফ্রান্সে ছাত্র বিক্ষোভ ও সংঘাত, গ্রেপ্তার ৬ হাজার জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি বিরোধীদের সার্বিয়ার ভিসা দেওয়ার নামে ৮ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র সামাজিক নিরাপত্তায় ধনীরা বেশি সুবিধা পান, গরিবেরা বঞ্চিত: বিশ্বব্যাংক ন্যাশনাল ব্যাংকে আটকে আছে বরিশাল জেলা পরিষদের পৌনে ১১ কোটি টাকা মালয়েশিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় শেরপুরের এক প্রবাসী নিহত ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে শিগগিরই আসছে নীতিমালা

ভালোবাসা: প্রাপ্তির আনন্দ ও হারানোর বেদনার এক চিরন্তন দ্বন্দ্ব

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভালোবাসা মানুষকে আনন্দ, স্বপ্ন এবং জীবনের এক নতুন অর্থ খুঁজে পেতে সাহায্য করে। তবে এটি যেমন প্রাপ্তির আনন্দ দেয়, তেমনি হারিয়ে যাওয়ার পর তার শূন্যতা অনেক ক্ষেত্রে অর্জিত সুখকেও ছাপিয়ে যায়। এই কারণেই বলা হয়ে থাকে, ভালোবাসা যা দেয়, তার চেয়ে বেশি কেড়ে নেয়।

প্রখ্যাত ভিক্টোরীয় কবি আলফ্রেড লর্ড টেনিসন তার বিখ্যাত কাব্য ‘ইন মেমোরিয়াম এএইচএইচ’-এর ২৭ নম্বর অংশে এই চিরন্তন দ্বন্দ্বকে অত্যন্ত গভীরভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি লিখেছেন, “ভালোবাসে হারানো, কখনো ভালো না বাসার চেয়ে শ্রেয়।” এর মূল ইংরেজি পঙ্‌ক্তিটি হলো—“’Tis better to have loved and lost / Than never to have loved at all.”

টেনিসন এই কাব্যটি রচনা করেছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু আর্থার হেনরি হ্যালামের স্মরণে। বন্ধুকে হারানোর শোক তাকে গভীরভাবে উপলব্ধি করিয়েছিল যে, ভালোবাসা যেমন মানুষকে চরম আনন্দ দেয়, তেমনি বিচ্ছেদ তাকে গভীর বেদনাতেও নিমজ্জিত করে। তবে টেনিসনের দর্শনে ভালোবাসার এই কষ্ট অর্থহীন নয়। বরং হারানোর তীব্র বেদনা প্রমাণ করে যে, ভালোবাসাটি কতটা গভীর ছিল। পরিশেষে, ভালোবাসা অনেক কিছু কেড়ে নিলেও এর স্মৃতি ও অনুভূতি মানুষের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে যায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ভালোবাসা: প্রাপ্তির আনন্দ ও হারানোর বেদনার এক চিরন্তন দ্বন্দ্ব

আপডেট সময় : ১০:১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬