ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতালে ভর্তি জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান ঢাকায় ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৮০ অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকা ‘কিউডেঙ্গা’ চালু, বাংলাদেশ কবে পাবে? দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩১ হাজার টাকা ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতি ও ব্যয় গোপনের অভিযোগ মার্কিন সিনেটরের ইউক্রেনে রুশ হামলায় ৭৮ প্রাণহানি, যুক্তরাষ্ট্রের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ জেলেনস্কি ২০টি খালকে মডেল হিসেবে গড়ে তুলবে সরকার: উপকৃত হবে ২৪০০ পরিবার জাজিরায় আদালতের নির্দেশে বিএনপি নেতার দখল করা দোকান সিলগালা উপাচার্যকে চেয়ারে বসালেন ভূমিমন্ত্রী, বললেন ‘দুষ্কৃতকারীদের কোনো দলীয় পরিচয় নেই’ মাইক্রোসফটসহ ৮ শীর্ষ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত, তদন্তে ৯ বিশ্ববিদ্যালয়

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিলের ঘটনায় মামলা, ৩ নেতাকর্মী গ্রেফতার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার বিকেলে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। এ মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট ভোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ আগস্ট উপজেলার মাইজবাগ ও মগটুলাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে মিছিল-সমাবেশে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। দায়েরকৃত মামলায় ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাদ্দাম হোসেন (২৮), ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী আনিছুর রহমান (৩৩) এবং মগটুলা ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য কামরুজ্জামান (৩৪)। সাদ্দাম মগটুলা ইউনিয়নের নাউরি গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে, আনিছুর মাইজবাগ ইউনিয়নের হারুয়া (সাদারপাড়া) গ্রামের আব্দুর রউফের ছেলে এবং কামরুজ্জামান মগটুলা ইউনিয়নের ছাতিয়ানতলা বৈরাটি গ্রামের আব্দুল আজিজের ছেলে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিলের ঘটনায় মামলা, ৩ নেতাকর্মী গ্রেফতার

আপডেট সময় : ০৭:৩৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬