ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রাজধানীর বাজারে সবজির চড়া দাম, অধিকাংশের কেজি ৮০ টাকা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৩৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম নিয়ে সাধারণ মানুষের অস্বস্তি কাটছে না। কয়েক সপ্তাহ আগে সবজির তীব্র সংকট ও সরবরাহ ঘাটতির কারণে দাম ১০০ টাকা ছাড়িয়ে গেলেও, বর্তমানে সরবরাহ কিছুটা বাড়ায় পরিস্থিতির সামান্য পরিবর্তন হয়েছে। তবে তা এখনো ক্রেতাদের জন্য স্বস্তিদায়ক নয়। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর হাতিরপুল ও মোহাম্মদপুরের টাউন হল কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বাজারে মাত্র চার ধরনের সবজি ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে কম দামে অর্থাৎ ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁপে।

বাজারে সবজির দামের চিত্র বেশ চড়া। লম্বা বেগুন ১২০ টাকা, গোল বেগুন ১৫০ টাকা এবং টমেটো ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি, ঝিঙে ও করলার দাম কেজিপ্রতি ১০০ টাকা। ব্যবসায়ীদের মতে, বর্ষা মৌসুমে কাঁকরোল, ঢ্যাঁড়স, পটোল, ধুন্দুল, কচুমুখি ও কচুর লতির সরবরাহ বাড়ার কথা থাকলেও, বর্তমানে এসব সবজির বেশির ভাগই ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই সঙ্গে শসার দামও ৮০ থেকে ১০০ টাকা কেজির মধ্যে রয়েছে।

সারা বছর পাওয়া যায় এমন সবজির দামও তুলনামূলক বেশি। মাঝারি আকারের লাউ ৭০ টাকা, চালকুমড়া ৫০ থেকে ৬০ টাকা এবং মিষ্টিকুমড়া ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে, কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে। দুই সপ্তাহ আগে ৪০০ টাকা ছাড়িয়ে যাওয়া মরিচ এখন খুচরা বাজারে ২০০ টাকা এবং কারওয়ান বাজারের পাইকারিতে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। ব্যবসায়ী সোহেল মিয়ার মতে, ভারতীয় কাঁচা মরিচের আমদানি বাড়ায় দাম কমেছে।

অন্যান্য পণ্যের মধ্যে পেঁয়াজের দাম ৫৫ থেকে ৬০ টাকা কেজি এবং ডিম প্রতি ডজন ১৫০ টাকায় স্থির রয়েছে। আলুর দাম গত সপ্তাহের তুলনায় ৪-৫ টাকা বেড়ে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুরগির বাজারে ব্রয়লার ১৯০ টাকা ও সোনালি মুরগি ৩২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। চালের দামও অপরিবর্তিত রয়েছে। বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সিফাত শারমিন বলেন, সবকিছুর দাম বেশি হওয়ায় এখন আধা কেজি সবজি কিনে ঝোল দিয়ে রান্না করে কোনোমতে সংসার চালাচ্ছেন তিনি।

পেঁয়াজের দামে বড় কোনো পরিবর্তন নেই। খুচরা বাজারে মানভেদে ৫৫ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হয়। পাঁচ কেজি একসঙ্গে কিনলে ২৮০ থেকে ২৯০ টাকা নেওয়া হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

রাজধানীর বাজারে সবজির চড়া দাম, অধিকাংশের কেজি ৮০ টাকা

আপডেট সময় : ০৮:৩৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬