ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হুথি হামলার আশঙ্কায় লোহিত সাগরে তেল রপ্তানি ট্র্যাকিং বন্ধ বসুন্ধরায় গোপন বৈঠককালে আওয়ামী লীগের ৫০ নেতাকর্মী গ্রেপ্তার দক্ষিণ ইংল্যান্ডে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ১৮ ক্যান্টনমেন্ট অধিদপ্তরে ৮৬ জন শিক্ষক নিয়োগ: আবেদনের সময় ও নিয়ম জ্বালানি সংকট সমাধানে জরুরি পদক্ষেপের আহ্বান ডা. শফিকুর রহমানের রাজধানীর বাজারে ডিমের দাম কমলেও অপরিবর্তিত মাছ-মাংসের দর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি মধ্যপ্রাচ্যে যাচ্ছে রণতরী জর্জ ওয়াশিংটন, ফিরছে রেকর্ড গড়া ‘আব্রাহাম লিংকন’ আফগানিস্তানে বোমা হামলায় প্রাদেশিক রাজধানীর মেয়র নিহত দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি এখন ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা

ফ্রান্সের স্টেইনস পৌরসভায় কাউন্সিলর নির্বাচিত হলেন বাংলাদেশি রাব্বানী খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রান্সের স্থানীয় নির্বাচনে ফরাসি নাগরিকদের ভোটে নির্বাচিত হয়ে পৌর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাব্বানী খান। তিনি প্যারিসের উত্তরাঞ্চলীয় শহরতলি সেন-সাঁ-দেনি বিভাগের স্টেইনস পৌরসভার কাউন্সিলর হিসেবে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন। মেয়র আজ্জেদিন তাইবির নেতৃত্বাধীন রাজনৈতিক প্যানেল থেকে নির্বাচিত হওয়ার পর তিনি স্থানীয় নাগরিকদের বিভিন্ন সমস্যা, অধিকার ও সেবা নিশ্চিত করার বিষয়ে কাজ করছেন। গাজীপুরের কাপাসিয়ার সন্তান রাব্বানী খান দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাস করছেন।

স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজের পাশাপাশি রাব্বানী খান অভিবাসীদের দৈনন্দিন বিভিন্ন সমস্যায় সহযোগিতা করে আসছেন। বিশেষ করে বিদেশিদের অধিকার, নাগরিকত্ব, বসবাসের অনুমতি এবং প্রশাসনিক বিভিন্ন জটিলতা নিরসনে তিনি প্রবাসীদের প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে থাকেন। ফ্রান্সে নতুন বসবাস শুরু করা অভিবাসীদের অন্যতম বড় সমস্যা হলো ভাষা। বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য বিনামূল্যে ফরাসি ভাষা শেখার সুযোগ তৈরিতে উদ্যোগ নিয়েছেন তিনি। তার উদ্যোগে পরিচালিত ভাষা শিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে অনেক প্রবাসী ফরাসি ভাষায় যোগাযোগের দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন।

ভাষাগত দক্ষতার পাশাপাশি ইমিগ্রেশন ও বিভিন্ন আইনি বিষয়েও প্রবাসীদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দেওয়ার চেষ্টা করেন রাব্বানী। প্রশাসনিক প্রক্রিয়া বুঝতে না পারা বা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জটিলতায় পড়া প্রবাসীদেরও বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন তিনি। এছাড়া নিজ উদ্যোগ ও বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের মাধ্যমে একাধিক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও তিনি সহযোগিতা করেছেন।

বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নিয়মিতভাবে যুক্ত রয়েছেন রাব্বানী খান। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন ও ধর্মীয় কার্যক্রমে সহযোগিতা করার পাশাপাশি ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। প্রবাসীদের সংকটের সময়েও পাশে থাকার চেষ্টা করেন রাব্বানী। ফ্রান্সে কোনো বাংলাদেশি মারা গেলে মরদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে প্রশাসনিক ও আর্থিক জটিলতা নিরসনে তিনি প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে সহযোগিতা করেন।

ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রেও বিভিন্ন উদ্যোগে যুক্ত রয়েছেন রাব্বানী। তাঁর সহযোগিতায় প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সময়ে জাতীয় ও সাংস্কৃতিক দিবসসহ নানা আয়োজন করার সুযোগ পাচ্ছেন। এছাড়া প্যারিসে বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন কার্যক্রমে ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতা করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজন ও সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার ক্ষেত্রেও ভূমিকা রাখছেন তিনি। স্থানীয় ফরাসি নাগরিকদের ভোটে বাংলাদেশি বংশোদ্ভূত একজনের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়াকে প্রবাসী বাংলাদেশিরা ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন। তাদের মতে, স্থানীয় রাজনীতিতে রাব্বানীর অংশগ্রহণ ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও নাগরিক অংশগ্রহণের একটি উজ্জ্বল উদাহরণ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ফ্রান্সের স্টেইনস পৌরসভায় কাউন্সিলর নির্বাচিত হলেন বাংলাদেশি রাব্বানী খান

আপডেট সময় : ০৯:৩০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬