রাজধানীর বাজারে ডিমের দাম কমলেও অপরিবর্তিত মাছ-মাংসের দর
- আপডেট সময় : ১১:২৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

রাজধানীর বাজারগুলোতে গত সপ্তাহের তুলনায় ডিমের দাম কিছুটা কমেছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ডজনপ্রতি ডিমের দাম ১০ টাকা কমে এখন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ১৫০ থেকে ১৫৫ টাকা ছিল।
ডিমের দাম কমলেও মাছ ও মাংসের দামে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। গরুর মাংস আগের মতোই কেজিপ্রতি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে; গত সপ্তাহে ২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও শুক্রবার তা ১৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে সোনালি, হাইব্রিড ও লেয়ার মুরগির দামে কোনো পরিবর্তন নেই। বর্তমানে সোনালি মুরগি ৩২০ থেকে ৩৪০ টাকা, হাইব্রিড ২৯০ থেকে ৩০০ টাকা এবং লেয়ার মুরগি ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও দামের ওঠানামা চলছে। ক্রেতাদের মতে, কোনো কোনো মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমলেও পরদিনই তা আবার বেড়ে যাচ্ছে। পাঙাশ মাছ প্রতি কেজি ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা জানিয়েছেন, কয়েক মাসের ব্যবধানে তেলাপিয়ার দাম ৬০ টাকা বেড়েছে এবং পাঙাশের দামও ২০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।
বাজারে অন্যান্য মাছের মধ্যে চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, ওজনভেদে রুই ৩০০ থেকে ৫০০ টাকা এবং ট্যাংরা ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইন ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে চাষের শিং মাছের কেজি ৩০০ থেকে ৪৫০ টাকা। রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে ক্রেতাদের কেজিপ্রতি হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।
রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে গেলে কেজিপ্রতি হাজার টাকার বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের।ক্রেতারা বলছেন, আগে পাঙাশ ১৮০ টাকা কেজি দরে বিক্রি হতো।
তারপরও ব্রয়লার ১৯০ থেকে ১৯৫ টাকা কেজি দরে বিক্রি করছেন।





























